ওআইসি'র বৈঠকে ইসরায়েলের নিন্দা: তুর্কি পররাষ্ট্রমন্ত্রী

বিদেশ ডেস্ক
১৬ মে ২০২১, ১৯:০৮আপডেট : ১৬ মে ২০২১, ২২:০৮

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, মুসলিম রাষ্ট্রগুলোর সংগঠন অর্গানাইজেশন অব ইসলামিক কনফারেন্সের নির্বাহী কমিটির জরুরি বৈঠকে ফিলিস্তিনে চলমান নৃশংসতার জন্য এককভাবে ইসরায়েলকে দায়ী করা হয়েছে।

সোমবার নতুন করে আন্তসীমান্ত সংঘাতে জড়িয়ে পড়ে ইসরায়েল ও হামাস। জেরুজালেমের আল-আকসা মসজিদে ইসরায়েলি সেনাদের হামলার ঘটনায় সংঘাতের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। সোমবার শুরু হয়ে সপ্তম দিনে গড়ানো চলমান ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতে নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫২ জনে। এদের মধ্যে শিশুর সংখ্যা ৫২। হামাসের ছোড়া রকেটে ইসরায়েলে দুই শিশুসহ ১০ জন নিহত হয়েছে।

ফিলিস্তিন পরিস্থিতি নিয়ে রবিবার ওআইসির সদস্য রাষ্ট্রগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা জরুরি ভার্চুয়াল বৈঠকে অংশগ্রহণ করেন। সংস্থাটির সদর দফতর সৌদি আরবে অবস্থিত।

এক টুইট বার্তায় তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসোগলু বলেন, ফিলিস্তিনি ভাইবোনদের রক্ষার জন্য আমরা আন্তর্জাতিক পর্যায়ের সব পদক্ষেপে নেতৃত্ব অব্যাহত রাখবো।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর শনিবার প্রথমবারের মতো ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ফোনে কথা বলেছেন বাইডেন। ফোনালাপে গাজা থেকে ইসরায়েলকে লক্ষ্য করে হামাসের রকেট হামলা থামানোর আহ্বান জানিয়েছেন তিনি।

সংঘাত অবসানের কোনও ইঙ্গিত স্পষ্ট না হওয়ায় রবিবার পরিস্থিতি নিয়ে বৈঠকে বসতে যাচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। ইসরায়েল ও গাজার নিয়ন্ত্রক হামাস জানিয়েছে, তারা আন্তসীমান্ত গোলাবর্ষণ অব্যাহত রাখবে।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম