গাজা দখলও বিবেচনায় আছে ইসরায়েলের: নেতানিয়াহু

বিদেশ ডেস্ক
১৯ মে ২০২১, ২১:০৯আপডেট : ১৯ মে ২০২১, ২১:১০

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ফিলিস্তিনের গাজা উপত্যকা দখলের বিষয়টি উড়িয়ে দেননি। গাজায় হামাসের বিরুদ্ধে চলমান অভিযান সম্পর্কে তিনি বলেন, তাদেরকে হয় দখল করতে হবে, এই সম্ভাবনা সবসময় উন্মুক্ত। অথবা তাদের বাধা দিতে হবে। এই মুহূর্তে আমরা তাদেরকে শক্তি প্রয়োগের মাধ্যমে বাধা সৃষ্টি করছি। কিন্তু আমি কোনও কিছুরই সম্ভাবনা বাদ দিচ্ছি না। বুধবার তেল আবিবে বিদেশি রাষ্ট্রদূতদের এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। ফরাসি বার্তা সংস্থা এএফপি এখবর জানিয়েছে।

১০ মে গাজায় বিমান হামলার মাধ্যমে বোমাবর্ষণ শুরু করে ইসরায়েল। এখন পর্যন্ত এই হামলায় ২১৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদের মধ্যে ৬১ শিশু ও ৩৬ নারী রয়েছেন।

যুদ্ধবাজ ইসরায়েলি প্রধানমন্ত্রী দাবি করেন, ১০ মে যে সংঘর্ষ শুরু হয়েছে তা তারা চাননি। তিনি সহিংসতার নাটকীয় বৃদ্ধির সঙ্গে ফিলিস্তিনের প্রেসিডেন্ট কর্তৃক নির্বাচন বাতিলের ঘোষণার সঙ্গে সম্পর্কিত করেছেন।

নেতানিয়াহু বলেন, হামাস যখন দেখল নির্বাচন হচ্ছে না, তখন তারা দাঙ্গা ও সহিংসতা ছড়ায় রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য।

পূর্ব জেরুজালেমের শেখ জারাহ এলাকায় ইসরায়েলের উচ্ছেদ অভিযানে ফিলিস্তিনিদের বিক্ষোভের জন্যও হামাসকে দায়ী করেছেন নেতানিয়াহু।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, আমরা এমন বিস্ফোরণ প্রত্যাশা করিনি। জেরুজালেম ও টেম্পল মাউন্টঘিরে সম্ভাব্য সংঘাত এড়াতে আমরা ক্ষমতার সবটুকু করেছি।

গাজায় চলমান বোমাবর্ষণের মাধ্যমে হামাসের সামর্থ্য, তাদের সন্ত্রাসের সামর্থ্য ও তাদের ইচ্ছাশক্তিকে দমানোই ইসরায়েলের লক্ষ্য বলে উল্লেখ করেছেন তিনি।

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম