গাজা ইস্যুতে ইসরায়েলকে হুঁশিয়ার করলো রাশিয়া

বিদেশ ডেস্ক
২০ মে ২০২১, ১৩:০৭আপডেট : ২০ মে ২০২১, ১৯:২৭
image

আন্তর্জাতিক চাপ সত্ত্বেও গাজায় বিমান হামলা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে ইসরায়েল। তবে গাজায় বেসামরিক মানুষের নতুন করে মৃত্যু নিয়ে ইহুদি রাষ্ট্রটিকে সতর্ক করে দিয়েছে রাশিয়া। বুধবার মস্কোয় নিযুক্ত ইসরায়েলি দূতকে ডেকে নিয়ে এই হুঁশিয়ারির কথা জানিয়ে দেন রাশিয়ার ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী মিখাইল বোগদানোভ।

ইসরায়েলি বিমান হামলায় এখন পর্যন্ত ২২৭ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। এরমধ্যে নারী ও শিশু রয়েছে শতাধিক। অন্যদিকে গাজা থেকে ছোড়া রকেটের আঘাতে দুই শিশুসহ ১২ ইসরায়েলি নিহত হয়েছে। গাজায় বেসামরিক মানুষের মৃত্যু অব্যাহত থাকলেও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করে আসছেন, ইসরায়েল নিজেকে রক্ষার বাইরে আর কিছুই করছে না। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস হামলা থেকে বিরত না থাকলে ইসরায়েলও হামলা চালিয়ে যাবে প্রতিশ্রুতি দিয়েছেন নেতানিয়াহু।

গাজার পরিস্থিতি নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করে নিজেদের নেওয়া পদক্ষেপের প্রতি হুঁশিয়ার থাকতে ইসরায়েলকে তাগিদ দিয়েছে মস্কো। ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী মিখাইল বোগদানোভ বলেন, রাশিয়া গাজার পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছে।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বুধবার সাংবাদিকদের বলেন, নিজেদের বক্তব্যের ক্ষেত্রে উভয় পক্ষকে সতর্ক থাকতে হবে, যাতে করে নতুন করে সহিংসতা আর কোনোভাবেই  বৃদ্ধি না পায়। তিনি জানান, ইসরায়েল ও হামাসের মধ্যে সরাসরি আলোচনার আয়োজন করার প্রচেষ্টা চালাচ্ছে রাশিয়া।

/জেজে/এমওএফ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম