'পৃথিবীতে যদি নরক থাকে, সেটি গাজার শিশুদের জীবন'

বিদেশ ডেস্ক
২০ মে ২০২১, ২৩:২০আপডেট : ২০ মে ২০২১, ২৩:২০

জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস বলেছেন, হামাস ও ইসরায়েলের মধ্যকার চলমান সংঘর্ষ অগ্রহণযোগ্য। এই লড়াই অবিলম্বে থামা উচিত। বৃহস্পতিবার জতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া বক্তব্যে এই মন্তব্য করেন তিনি।

গুতেরেস বলেন, গাজায় ইসরায়েলি ডিফেন্স ফোর্সের বিমান হামলা ও গোলাবর্ষণে গভীরত ব্যথিত। ৬০ শিশুসহ অন্তত ২০৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছে।

যদিও গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ৬৫ শিশুসহ নিহত ফিলিস্তিনির সংখ্যা ২৩০।

জাতিসংঘ প্রধান বলেন, পৃথিবীতে যদি কোনও নরক থাকে, তাহলে সেটি হলো গাজার শিশুদের জীবন।

নাইজার ও আলজেরিয়ার অনুরোধে জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। নাইজার বর্তমানে অর্গনাইজেশন অব ইসলামিক কোঅপারেশন (ওআইসি) ও আলজেরিয়া জাতিসংঘে আরব গ্রুপের চেয়ারের দায়িত্বে রয়েছে।

১৯৬৭ সালের সীমান্ত অনুসারে দুই রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আলোচনা পুনরায় শুরু করা চলমান সংকট ও আন্তঃসীমান্ত নিরাপত্তার জন্য ইতিবাচক বলেও উল্লেখ করেন জাতিসংঘ প্রধান।

বুধবার চলমান সংঘর্ষের দশম দিনে মহাসচিবের এক মুখপাত্র জানান, তিনি ফিলিস্তিন ও মধ্যপ্রাচ্যের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছেন। তবে এখনও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে কোনও যোগাযোগ করেননি।

গুতেরেস গাজায় সংবাদমাধ্যমের কার্যালয় গুড়িয়ে দেওয়াকে চরম উদ্বেগের বলে অভিহিত করেছেন।

বৃহস্পতিবার সংঘাতের ১১তম দিনেও গাজায় ইসরায়েলি বোমাবর্ষণ অব্যাহত রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলি প্রধানমন্ত্রীকে বলেছেন, তিনি দ্রুত উত্তেজনা নিরসনে গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখতে চান। হামাসের এক সিনিয়র নেতা জানিয়েছেন, ২ বা ৩ দিনের মধ্যে অস্ত্রবিরতি চুক্তি হতে পারে।

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম