যুদ্ধবিরতি কার্যকরের দিনেই আল-আকসায় ফিলিস্তিনিদের ওপর হামলা

বিদেশ ডেস্ক
২১ মে ২০২১, ১৯:২০আপডেট : ২১ মে ২০২১, ২০:২৮

টানা ১১ দিন গাজায় ইসরায়েলি বিমান হামলা ও বোমাবর্ষণের পর শুক্রবার যুদ্ধবিরতি কার্যকরের ঘোষণা হয়েছিল। কিন্তু আল-আকসা মসজিদে জুমার নামাজের পর উল্লাসরত ফিলিস্তিনিদের ওপর হামলা চালিয়েছে ইসরায়েলের নিরাপত্তা বাহিনী। জড়ো হওয়া মুসল্লিদের ছত্রভঙ্গ করতে ইসরায়েলি বাহিনী টিয়ার গ্যাস, স্টান গ্রেনেড ও রাবার বুলেট নিক্ষেপ করে। মধ্যপ্রাচ্য বিষয়ক সংবাদমাধ্যম মিডলইস্ট আই এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়েছে, শুক্রবার জুমার নামাজের পর আল-আকসা মসজিদ প্রাঙ্গণে যুদ্ধবিরতি উদযাপনে জড়ো হন কয়েক হাজার ফিলিস্তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ফুটেজে দেখা গেছে, ফিলিস্তিনি মুসল্লিদের ওপর পুলিশ গুলি ছুড়ছে।

শুক্রবার জুমার নামাজে আল-আকসায় উপস্থিত হয়েছিলেন কয়েক হাজার ফিলিস্তিনি। নামাজের পরই তারা উদযাপনে মেতে ওঠেন। গাজার সমর্থনে তারা স্লোগান দেন এবং মিষ্টান্ন বিতরণ করেন।

ইসরায়েলি পুলিশের মুখপাত্র মিকি রজেনফেল্ড দাবি করেছেন, ফিলিস্তিনিরা তাদের ওপর ইটপাটকেল ছুড়তে শুরু করলে তারা দাঙ্গা দমনের পদক্ষেপ গ্রহণ করেন।

পুলিশের হামলায় অন্তত ১০ ফিলিস্তিনি আহত হয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইসরায়েলি পুলিশকে লক্ষ্য করে পাথর ও পেট্রোলবোমা নিক্ষেপ করা হয়েছে।

মিসরের মধ্যস্থতায় ১১ দিন সংঘর্ষের পর হামাস ও ইসরায়েল শুক্রবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এবার ৬৫ শিশু ও ৩৯ নারীসহ ২৩২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন ইসরায়েলি হামলায়।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম