ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহতের দাবি সিরিয়ার

বিদেশ ডেস্ক
০৯ জুন ২০২১, ১৫:২৩আপডেট : ০৯ জুন ২০২১, ১৫:২৩

ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করার দাবি করেছে সিরিয়া। সিরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, মঙ্গলবার রাতে তাদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ইসরায়েলের কয়েকটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। রাজধানী দামেস্কের আকাশ থেকে এসব ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়।

সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, সিরিয়ার ওপর হামলার জন্য লেবাননের আকাশসীমা ব্যবহার করেছে ইসরায়েল।

সানার খবরে বলা হয়, রাত ১১টা ৩৬ মিনিটে ইহুদিবাদী শত্রুরা লেবাননের আকাশসীমা ব্যবহার করে সিরিয়ার রাজধানী দামেস্কে ওপর আগ্রাসন চালায়। তবে সিরিয়ার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এর বেশিরভাগই ভূপাতিত করতে সমর্থ হয়েছে। ইসরায়েলি আগ্রাসনে যে ক্ষয়ক্ষতি হয়েছে তা সম্পদের ক্ষয়ক্ষতির ভেতরেই সীমাবদ্ধ রয়েছে। এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

এর আগে গত ৫ মে সিরিয়ার বন্দরনগরী লাতাকিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল। এর এক মাসের মাথায় ফের দেশটিতে হামলা চালালো তেল আবিব। সূত্র: পার্স টুডে।

/এমপি/
সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ