মিসরে মুসলিম ব্রাদারহুডের ১২ সদস্যের মৃত্যুদণ্ড বহাল

বিদেশ ডেস্ক
১৫ জুন ২০২১, ০৫:২৫ আপডেট : ১৫ জুন ২০২১, ০৫:২৫
image

মুসলিম ব্রাদারহুডের ১২ সদস্যের মৃত্যুদণ্ড বহাল রেখেছে মিসরের সর্বোচ্চ বেসামরিক আদালত। সোমবার এই রায়ের মধ্যদিয়ে ২০১৩ সালের বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর অভিযানের বিচার শেষ হয়েছে। এই রায়ের বিরুদ্ধে আপিলের সুযোগ পাবেন না দণ্ডপ্রাপ্তরা। ফলে প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি অনুমোদন দিলে দণ্ড কার্যকর করা যাবে। দণ্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছেন গ্রুপটির শীর্ষ ধর্মীয় স্কলার মোহাম্মদ আল বেলতাগি এবং সাবেক মন্ত্রী ওসামা ইয়াসিন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

২০১১ সালে গণঅভ্যুত্থানে হোসনি মোবারকের পতনের পর ২০১২ সালে অনুষ্ঠিত নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন মুসলিম ব্রাদারহুড নেতা মোহাম্মদ মুরসি। ২০১৩ সালে সামরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে তাকে ক্ষমতাচ্যুত করেন দেশটির সেনাপ্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল সিসি।

২০১৩ সালের জুলাইয়ে মুরসির পতনের পর তাকে পুনর্বহালের দাবিতে কায়রোর রাবা আল আদায়িয়া স্কয়ারে ব্যাপক বিক্ষোভ শুরু করে হাজার হাজার মুসলিম ব্রাদারহুড সমর্থক। পরের মাসে নিরাপত্তা বাহিনী ওই স্কয়ারে অভিযান চালায়। ওই অভিযানে একদিনে নিহত হয় প্রায় আট শতাধিক মানুষ। ওই সময়ে কর্তৃপক্ষ দাবি করে বিক্ষোভকারীরা সশস্ত্র ছিলো। আর সন্ত্রাসবাদ দমনের স্বার্থে অভিযান চালানো গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।

সোমবার দণ্ডপ্রাপ্ত মুসলিম ব্রাদারহুড সদস্যরা ‘পুলিশের উপর হামলা, অস্ত্র-গোলাবারুদ এবং বোমা তৈরির সরঞ্জাম রাখা এবং অপরাধী চক্রকে অস্ত্র সরবরাহে’ অভিযুক্ত হয়েছেন। এছাড়াও ‘তাদের বিরুদ্ধে পুলিশ হত্যা, কর্তৃপক্ষকে বাধা দেওয়া এবং সরকারি সম্পত্তি দখল এবং ধ্বংসের’ অভিযোগ প্রমাণিত হয়েছে বলে জানিয়েছে আদালত। মুসলিম ব্রাদারহুডের ১২ সদস্যের মৃত্যুদণ্ড বহাল রাখা হলেও আরও ৩১ জনের কারাদণ্ড কমিয়েছে আদালত।

/জেজে/
সম্পর্কিত
নির্বাচনের আগে নেতানিয়াহুকে ট্রাম্পের ‘পূর্ণাঙ্গ সমর্থন’
কবে ক্ষমতা ছাড়বেন জানালেন মিসরের প্রেসিডেন্ট
ইউক্রেনের জন্য ট্রাম্প-জেলেনস্কি সম্পর্ক কেন গুরুত্বপূর্ণ
সর্বশেষ খবর
সাত সচিবসহ ৯ কর্মকর্তার রদবদল
সাত সচিবসহ ৯ কর্মকর্তার রদবদল
দেশের জ্বালানি নিরাপত্তায় রূপপুর ঐতিহাসিক মাইলফলক: সচিব
দেশের জ্বালানি নিরাপত্তায় রূপপুর ঐতিহাসিক মাইলফলক: সচিব
মন্ত্রিত্ব হারানোর গুঞ্জন, ইশরাক বললেন ‘গুজব’
মন্ত্রিত্ব হারানোর গুঞ্জন, ইশরাক বললেন ‘গুজব’
কক্সবাজারে রিসোর্টে আগুন: তুহিন-তার স্ত্রী ও দুই সন্তান কোথায়?
কক্সবাজারে রিসোর্টে আগুন: তুহিন-তার স্ত্রী ও দুই সন্তান কোথায়?
সর্বাধিক পঠিত
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
সাভার ক্যান্টনমেন্টে প্রধানমন্ত্রী  সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
‘আমি সাধারণ বিদেশি নই’: দেশ ছাড়ার নোটিশকে চ্যালেঞ্জ নায়ক ইমরান খানের
‘আমি সাধারণ বিদেশি নই’: দেশ ছাড়ার নোটিশকে চ্যালেঞ্জ নায়ক ইমরান খানের
প্রতিমন্ত্রী ইশরাকের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? যা বললেন ডিবি প্রধান
প্রতিমন্ত্রী ইশরাকের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? যা বললেন ডিবি প্রধান