ওমানে মিললো ব্ল্যাক ফাঙ্গাসের অস্তিত্ব

বিদেশ ডেস্ক
১৫ জুন ২০২১, ২৩:০৬আপডেট : ১৫ জুন ২০২১, ২৩:২৫

ওমানে প্রথমবার কোভিডে আক্রান্ত ৩ জন রোগীর দেহে ব্ল্যাক ফাঙ্গাস বা কালো ছত্রাকের উপস্থিতি পাওয়া গেছে। মঙ্গলবার (১৫ জুন) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে। করোনার মধ্যে ব্ল্যাক ফাঙ্গাসের অস্তিত্ব পাওয়ায় জনমনে দেখা দিয়েছে আতঙ্ক।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার খবরে বলা হয়েছে, ওমানে কোভিড সংক্রমণ বৃদ্ধির মধ্যে প্রাণঘাতী কালো ছত্রাক পাওয়া গেছে। আক্রান্তদের বর্তমান শারীরিক অবস্থা কেমন সে সম্পর্কে কিছু জানায়নি হাসপাতাল কর্তৃপক্ষ।

মিউকোরমাইকোসিস (ব্ল্যাক ফাঙ্গাস) বা কালো ছত্রাককে অনেক আগেই মহামারি ঘোষণা করেছে ভারত। দেশটিতে প্রথম কোভিডে আক্রান্ত রোগীদের মধ্যে ব্ল্যাক ফাঙ্গাস দেখা যায়। প্রতিদিনই ভারতের বিভিন্ন জায়গায় কালো ছত্রাকে আক্রান্ত হচ্ছেন অনেকে।

কালো ছত্রাকের সংক্রমণকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলা হয় মিউকরমাইকোসিস। এসব ছত্রাক পরিবেশে বিশেষ করে মাটি, পঁচে যাওয়া জৈব পদার্থ যেমন: পঁচা ফলমূল,পাতা বা পশুর বিষ্ঠায় ছড়িয়ে থাকে। এসব ছত্রাককে ল্যাবরেটরির কৃত্রিম মিডিয়াতে যখন বৃদ্ধি করা হয়,এদের রং হয় গাঢ় বাদামি বা কালো। তাই এদের ব্ল্যাক ফাঙ্গাস বা কালো ছত্রাক বলা হয়।

সম্প্রতি ওমান সরকার সতর্ক করে জানায়, করোনার দ্রুত সংক্রমণ বাড়তে থাকায় হাসপাতালে বেড সংকট দেখা দিবে। জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্যমতে, ওমানে এ পর্যন্ত দুই লাখ ৩৮ হাজারের বেশি মানুষ কোভিডে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন আড়ই হাজারেরও বেশি।

/এলকে/
সম্পর্কিত
ওমানকে বোমা হামলার হুমকি ট্রাম্পের, ইরানকে ‘সাদা পতাকা’ তোলার আহ্বান
ওমানের শ্রমবাজার খোলা প্রসঙ্গে যা বলছে দূতাবাস
‘ওমানের সঙ্গে চুক্তি চূড়ান্ত পর্যায়ে, তবে যুক্তরাষ্ট্র শর্ত না মানলে হরমুজ খুলবে না ইরান’
সর্বশেষ খবর
রাজশাহীতে ১৮ বছরের আগেই ৬৭ শতাংশ মেয়ের বিয়ে, বেড়েছে বিচ্ছেদও, কারণ কী
রাজশাহীতে ১৮ বছরের আগেই ৬৭ শতাংশ মেয়ের বিয়ে, বেড়েছে বিচ্ছেদও, কারণ কী
নীল জল, নির্জন চর আর অপার সৌন্দর্যে ভরা নিদ্রার চর
নীল জল, নির্জন চর আর অপার সৌন্দর্যে ভরা নিদ্রার চর
ইনস্টাগ্রামে কপিরাইট প্রতারণার ফাঁদ, অর্থ না দিলে অ্যাকাউন্ট বন্ধের হুমকি
ইনস্টাগ্রামে কপিরাইট প্রতারণার ফাঁদ, অর্থ না দিলে অ্যাকাউন্ট বন্ধের হুমকি
প্রথাগত ক্যারিয়ারের বাইরে: স্কিল স্ট্যাকিং যেভাবে বাড়াবে আপনার কাজের পরিধি
প্রথাগত ক্যারিয়ারের বাইরে: স্কিল স্ট্যাকিং যেভাবে বাড়াবে আপনার কাজের পরিধি
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি