ইসরায়েলের সঙ্গে টিকার চুক্তি বাতিলের ঘোষণা ফিলিস্তিনের

বিদেশ ডেস্ক
১৯ জুন ২০২১, ০৫:০৭আপডেট : ১৯ জুন ২০২১, ০৫:২২

ইসরায়েলের সঙ্গে টিকার চুক্তি বাতিলের ঘোষণা দিয়েছে ফিলিস্তিন। বিনিময় চুক্তির অংশ হিসেবে প্রায় মেয়াদোত্তীর্ণ ফাইজারের ১০ লাখ ডোজ টিকা দিতে যাচ্ছে, বিষয়টি সামনে আসলে চুক্তি বাতিল করে ফিলিস্তিন কর্তৃপক্ষ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

মেয়াদ শেষের দিকে, ফাইজারের এমন ১০ লাখ ডোজ টিকা ফিলিস্তিনিকে দিতে যাচ্ছে ইসরায়েল সরকার। শুক্রবার এমন খবর ছড়িয়ে পড়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোতে। সেই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও সমালোচনা শুরু হয়। ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, বিনিময় চুক্তির অংশ হিসেবে প্রায় মেয়াদোত্তীর্ণ এসব টিকা ফিলিস্তিনকে দেওয়া হবে। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

এরপরই নড়েচড়ে বসে ফিলিস্তিনের সংশ্লিষ্ট মহল। কর্তৃপক্ষ বলছে, ‘টিকাগুলো ব্যবহারে পর্যাপ্ত সময় পাওয়া যাবে না। এজন্য চুক্তি স্থগিত করা হয়েছে’।

ফিলিস্তিনের সরকারের মুখপাত্র ইব্রাহিম মেলহেম জানান, ‘টিকার মেয়াদ প্রায় শেষের দিকে হওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে সরকার’। ফিলিস্তিনের তথ্যমতে পশ্চিম তীরে এখন পর্যন্ত ৩০ শতাংশ মানুষ এক ডোজ টিকা নিতে সক্ষম হয়েছেন।

এর আগে, ইসরায়েল বিবৃতিতে জানায়,আগামী বছরের সেপ্টেম্বর/অক্টোবরে ফাইজারের কাছ থেকে সমান সংখ্যক ডোজ পাবে ইসরায়েল, যেগুলো ফিলিস্তিনি কর্তৃপক্ষের পাওয়ার কথা। ইসরায়েলের টিকার মজুদ থাকায় এই চুক্তি সম্ভব হয়েছে। এতে করে এখনকার প্রয়োজন মেটানোর সুযোগ হবে বলেও জানানো হয়।

/এলকে/
সম্পর্কিত
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
ইরান যুদ্ধ এখনও শেষ হয়ে যায়নি, দাবি নেতানিয়াহুর
আমি না থাকলে এত দিনে ইসরায়েলের অস্তিত্বই থাকত না: ট্রাম্প
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম