জিম্মিদের মুক্তির জন্য হামাসকে ১৮ দেশের আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক
২৫ এপ্রিল ২০২৪, ২২:২০আপডেট : ২৫ এপ্রিল ২০২৪, ২২:২০

গাজায় ইসরায়েলি জিম্মিদের মুক্তির জন্য হামাসকে আহ্বান জানিয়েছেন ১৮ দেশের নেতারা। এক যৌথ বিবৃতিতে বৃহস্পতিবার (২৫ এপ্রিল) এই আহ্বান জানিয়েছেন তারা। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্সসহ আরও কয়েকটি দেশের নেতারা এক যৌথ বিবৃতিতে এই জানিয়েছেন।

এক যৌথ বিবৃতিতে নেতারা বলেছেন, ২০০ দিনের বেশি সময় ধরে গাজায় ইসরায়েলিকে জিম্মি করে রেখেছে হামাস। তাদেরকে অবিলম্বে মুক্তি দিতে হবে। সেখানে আমাদের নাগরিকও রয়েছেন।

বিবৃতিতে জোর দিয়ে তারা আরও বলেন, অবিলম্বে ইসরায়েলি জিম্মিদের মুক্তির বিষয়টি আলোচনায় আনা হবে। শুধু তাই না, গাজায় যুদ্ধবিরতি দীর্ঘ করবে হবে। এটি গাজা জুড়ে প্রয়োজনীয় মানবিক সহায়তা সরবরাহ করতে সহায়তা করবে। তাছাড়া এটা সহিংসতার অবসান ঘটাবে।

তারা বলেন, চলমান সমঝোতার প্রচেষ্টাকে দৃঢ়ভাবে সাধুবাদ জানাই। যাতে আমাদের জিম্মিরা দ্রুত বাড়ি ফিরে আসতে পারেন।

ইসরায়েল ধারণা করছে, ৭ অক্টোবর হামাসের হামলার সময় অপহৃত প্রায় ২৫০ জনের মধ্যে ২৩৯ জন গাজায় রয়ে গেছেন। যাদের মধ্যে ৩৪ জন মারা গেছেন বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী।

ইসরায়েলের দেওয়া তথ্য অনুযায়ী বার্তা সংস্থাটি জানিয়েছে, হামাসের হামলায় এক হাজার ১৭০ জন ইসরায়েলি নিহত হয়েছেন।

হামাস পরিচালিত অঞ্চলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি আগ্রাসনে কমপক্ষে ৩৪ হাজার ৩০৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

/এসএইচএম/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বশেষ খবর
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান