যুদ্ধবিরতি উপেক্ষা করে গাজায় ইসরায়েলের বোমা হামলা

বিদেশ ডেস্ক
০৪ জুলাই ২০২১, ০৪:১০আপডেট : ০৪ জুলাই ২০২১, ০৫:৪৩

যুদ্ধবিরতি লঙ্ঘন করে আবারও অবরুদ্ধ গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। শনিবার গাজার শাসক গোষ্ঠী হামাসের স্থাপনা লক্ষ্য করে কয়েক দফা বোমা হামলা চালানো হয়। তাদের দাবি, ইসরায়েলের ভূখণ্ডে আগুনের বেলুন হামলা চালায় হামাসের সদস্যরা। এর জবাবে এমন পদক্ষেপ নেওয়া হয়।

এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এক টুইট বার্তায়, স্থানীয় সময় শনিবার রাতে হামাসের অস্ত্র উৎপাদন স্থাপনায় হামলা চালানোর দাবি করে আইডিএফ। তবে হামাসের পক্ষ থেকে এ ঘটনার প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, গাজায় একাধিক স্থাপনায় বিমান হামলা চালায় ইসরায়েল। শেহাব নিউজ এজেন্সি জানিয়েছে, গাজার দক্ষিণে বদর এলাকায় তাণ্ডব চালিয়েছে তারা। সোশ্যাল মিডিয়াতে ইসরায়েলের বিমান হামলার দৃশ্য কিছুক্ষণের মধ্যেই ছড়িয়ে পড়ে।

তেল আবিবের দাবি, গাজা থেকে ইসরায়েলের দিকে বেলুন হামলা চালানো হয়। এতে ক্ষয়ক্ষতি হয় তাদের। এমন ঘটনা বন্ধে হামলা চালানো হয়েছে। এখনও হতাহতের খবর পাওয়া যায়নি।

গত মাসে ইসরায়েলি বাহিনী এবং গাজার শাসক গোষ্ঠী হামাসের মধ্যে ১১ দিনের রক্তক্ষয়ী যুদ্ধে আড়াই শতাধিক মানুষ নিহত হন। পরে মিশরের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয় উভয়পক্ষ। যুদ্ধবিরতি চলার মধ্যেই বিক্ষিপ্ত হামলার ঘটনা ঘটছে।

/এলকে/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান