আফগানিস্তানে দূতাবাস বন্ধ করে দিলো তুরস্ক-রাশিয়া

বিদেশ ডেস্ক
০৭ জুলাই ২০২১, ২২:১৭আপডেট : ০৭ জুলাই ২০২১, ২২:১৭

আফগানিস্তানে তালেবানের উত্থানের কারণে দেশটিতে নিজেদের দূতাবাস বন্ধ করে দিয়েছে তুরস্ক ও রাশিয়া। যুক্তরাষ্ট্র এবং ন্যাটোর সেনা প্রত্যাহারে নিরাপত্তা হুমকিতে পড়ায় উত্তরাঞ্চলের বালখ প্রদেশের দূতাবাসের কার্যক্রম স্থগিত করেছে দেশ দুটি।

আফগানিস্তানে মার্কিন ও ন্যাটো জোটের সেনা প্রত্যাহারে নিজেদের শক্তির জানান দিচ্ছে সশস্ত্র গোষ্ঠী তালেবান। দখলে নিচ্ছে একের পর এক শহর ও জেলা। এতে আফগানিস্তানের নিরাপত্তা ব্যবস্থা চরম হুমকির মুখে পড়েছে। আফগান নিরাপত্তা বাহিনীও তেমন কোনও প্রতিরোধ গড়ে তুলতে পারছে।

এমন উৎকণ্ঠার মধ্যেই নিরাপত্তার কথা ভেবে উত্তরাঞ্চলের বালখ প্রদেশের মাজহার-ই-শরীফের দূতাবাস বন্ধ করে দিয়েছে তুর্কি ও রাশিয়া। পূর্ব ঘোষণা ছাড়াই এই পদক্ষেপ নিয়েছে দুই দেশ। 

বিশেষ করে উত্তরাঞ্চলে তালেবানের আধিপত্য ক্রমেই বাড়ছে। প্রদেশটি দ্রুত সশস্ত্র গোষ্ঠীটির দখলে যাচ্ছে। উদ্বেগজনক পরিস্থিতির মধ্যেই এমন পদক্ষেপ নিলো আঙ্কারা-মস্কো। এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি।

তালেবানের অপ্রতিরোধ্য উত্থানের কারণে বেশ উৎকণ্ঠায় প্রতিবেশ দেশ তাজিকিস্তানও। তালেবানের হামলার কারণে সীমান্ত পেরিয়ে হাজারো আফগান সেনা দেশটিতে পালিয়ে গেছে। যেকোনও পরিস্থিতি মোকাবিলায় সীমান্তে ২০ হাজার সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছে তাজিকিস্তানের প্রেসিডেন্ট ইমোমালি রখমন।

/এলকে/
সম্পর্কিত
ঢাকায় আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
রুশ হামলার পর ট্রাম্পের কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চাইলেন জেলেনস্কি
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক