ইসরায়েলি বাহিনীর সঙ্গে সংঘর্ষে আহত ১৪০ ফিলিস্তিনি

বিদেশ ডেস্ক
২৪ জুলাই ২০২১, ০৭:৩৫আপডেট : ২৪ জুলাই ২০২১, ০৭:৩৫
image

দখলকৃত পশ্চিমতীরে ইসরায়েলের অবৈধ বসতি স্থাপন প্রতিরোধ করতে গিয়ে দেশটির নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে ফিলিস্তিনিরা। বেইতা গ্রামে এই বিক্ষোভে ১৪০ জনেরও ফিলিস্তিনি আহত হয়েছেন। শুক্রবারের এই ঘটনায় ইসরায়েলের দুই সেনা সদস্য সামান্য আহত হয়েছে বলে জানিয়েছে সামরিক বাহিনী। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

অবৈধ চেকপোস্ট স্থাপনের প্রতিবাদে শুক্রবার বেইতা গ্রামে জড়ো হয় হাজার হাজার ফিলিস্তিনি। অবৈধ বসতি সম্প্রসারণের প্রতিবাদে ওই এলাকায় নিয়মিত বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে।

ইসরায়েলি সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, নাবলুসের দক্ষিণে জিভাত এভিয়েতার চেকপোস্টের কাছে একটি দাঙ্গা কয়েক ঘন্টা স্থায়ী হয়েছে। শত শত ফিলিস্তিনি সেনা সদস্যদের লক্ষ্য করে পাথর নিক্ষেপ করলে তা প্রতিহত করা হয় বলে দাবি ইসরায়েলের।

ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট জানিয়েছে, সংঘর্ষে অন্তত ১৪৬ ফিলিস্তিনি আহত হয়েছে। এর মধ্যে ৯ জন গুলিবিদ্ধ, ৩৪ জন রাবার বুলেটে আর ৮৭ জন টিয়ার গ্যাসে আক্রান্ত হয়েছে।

উল্লেখ্য, ১৯৬৭ সালের মধ্যপ্রাচ্য যুদ্ধের পর থেকে পশ্চিমতীর দখর করে রেখেছে ইসরায়েল। ওই এলাকায় বর্তমানে ৪ লাখ ৭৫ হাজার ইহুদি অবৈধভাবে বসবাস করে আসছে।

/জেজে/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী