সিরিয়ায় হামলায় তুর্কি সেনা নিহত, আঙ্কারার হুঁশিয়ারি

সিরিয়া
২৫ জুলাই ২০২১, ০৫:৩২আপডেট : ২৫ জুলাই ২০২১, ১৭:২২

সিরিয়ার উত্তরাঞ্চলে অতর্কিত হামলায় দুই তুর্কি সেনা নিহত হয়েছেন। সেখানে থাকা তুরস্কের সাঁজোয়া যান লক্ষ্য করে হামলা হলে আরও দুই সেনা গুরুতর আহত হন। শনিবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় হতাহতের ঘটনা নিশ্চিত করেছে।

আবারও উত্তপ্ত সিরিয়ার উত্তরাঞ্চল। তুরস্কের সীমান্তবর্তী এলাকাগুলোতে সম্প্রতি হামলার ঘটনা বেড়েছে। ধারণা করা হচ্ছে, বিদ্রোহী গোষ্ঠীদের হামলায় প্রাণ হারিয়েছেন দুই তুর্কি সেনা। হামলার পর তাৎক্ষণিকভাবে গুলি ছুড়ে জবাব দিয়েছে সেনারা। এক টুইট বার্তায় তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, ‘সন্ত্রাসীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে’।

স্থানীয় সংবাদমাধ্যমে বলা হয়েছে, আল-বাব এলাকায় তাদের ওপর হামলা হয়। তুরস্ক এ ঘটনার জন্য কুর্দি বিদ্রোহীদের সন্দেহ করছে। এদের শত্রু ভেবে থাকে আঙ্কারা। সিরিয়ার অভ্যন্তরে এমন ঘটনায় আসাদ সরকারের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। হামলার কোনও গোষ্ঠী দায় স্বীকার করেনি।

সিরিয়ার উত্তরাংশ, ইরাকের উত্তরাংশ ও ইরানের উত্তরাংশ এই তিন রাষ্ট্রের উত্তরাংশ সংলগ্ন তুরস্কের বিস্তীর্ণ এলাকায় কুর্দিদের আবাসস্থল। কুর্দিরা পৃথক একটি জাতি। তবে চার রাষ্ট্রের ভেতরেই তাদের আবাসভূমির অবস্থান। যে কারণে ৭৫ বছর ধরে সংগ্রাম করার পরও তারা পৃথক জাতিসত্তা নিয়ে একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারেনি। কারণ তুরস্ক, ইরান, ইরাক ও সিরিয়া তাদের চেয়ে শক্তিশালী রাষ্ট্র।

/এলকে/এমওএফ/
সম্পর্কিত
ঢাকায় আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম