অঘোষিত ইরান সফরে কাতারের পররাষ্ট্রমন্ত্রী

বিদেশ ডেস্ক
২৬ জুলাই ২০২১, ০৭:৩৭আপডেট : ২৬ জুলাই ২০২১, ০৭:৩৭
image

ওয়াশিংটন সফরের কয়েক দিনের ব্যবধানে অঘোষিতভাবে ইরান সফর করেছেন কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুলরহমান আল থানি। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, তেহরান সফরের সময় দেশটির শীর্ষ নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন কাতারের মন্ত্রী। রবিবার তিনি ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া ইব্রাহিম রাইসির সঙ্গে সাক্ষাৎ করে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা করেন।

আইআরএনএ’র খবরে বলা হয়েছে, ইব্রাহিম রাইসি জানিয়েছেন, পররাষ্ট্র নীতিতে প্রতিবেশিদের অগ্রাধিকার দেবে তার প্রশাসন। কাতারের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে তিনি বলেন, ‘দোহার সঙ্গে সম্পর্কে বিশেষ জোর দেয় তেহরান। নির্দিষ্ট করে ইরান তার সব প্রতিবেশির মঙ্গল চায়।’

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, কাতারের শীর্ষ কূটনীতিক ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফের সঙ্গে সাক্ষাৎ করেন। এই আলোচনায় দ্বিপাক্ষিক অগ্রগতি এবং গুরুত্বপূর্ণ আঞ্চলিক এবং আন্তর্জাতিক ইস্যুতে আলোচনা হয়।

গত বৃহস্পতিবার ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনের সঙ্গে সাক্ষাৎ করেন কাতারের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আবদুলরহমান আল থানি। এই বৈঠকে দুই নেতা দ্বিপাক্ষিক সহযোগিতা এবং আফগানিস্তান, ইরান, সিরিয়া এবং ফিলিস্তিনসহ আঞ্চলিক অগ্রগতি নিয়ে আলোচনা হয়। মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় উপসাগরীয় দেশগুলোর সঙ্গে ইরানের একটি উন্মুক্ত ও খোলামেলা আলোচনা প্রয়োজন বলে মত দেন কাতারের শীর্ষ কূটনীতিক।

/জেজে/
সম্পর্কিত
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
ইরান আলোচনার ফলাফল চলতি সপ্তাহান্তেই: ট্রাম্প 
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম