গাজা সংঘাতে হামাস ও ইসরায়েল যুদ্ধাপরাধ করেছে: হিউম্যান রাইটস ওয়াচ

বিদেশ ডেস্ক
২৮ জুলাই ২০২১, ০৪:২০আপডেট : ২৮ জুলাই ২০২১, ০৪:২০

মে মাসে গাজা সংঘাতে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের সেনাবাহিনী স্পষ্টতই যুদ্ধাপরাধ করেছে এক প্রতিবেদনে উল্লেখ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। মঙ্গলবার এক তদন্ত প্রতিবেদনে এই দাবি করেছে সংস্থাটি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

এইচআরডব্লিউ-এর প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি তিনটি হামলায় ৬২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এই হামলার লক্ষ্যস্থলের আশেপাশে কোনও সামরিক টার্গেটের প্রমাণ পাওয়া যায়নি।

ইসরায়েলের সেনাবাহিনী দাবি করেছে, তারা গাজায় শুধু সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।

প্রতিবেদনে ইসরায়েলি ভূখণ্ডে হামাসের ছোড়া ৪ হাজার ৩০০টি রকেট বেসামরিকদের বিরুদ্ধে নির্বিচার আক্রমণ ছিল।

মে মাসে ইসরায়েল ও হামাসের ১১ দিনের সংঘাতে গাজায় অন্তত ২৬০ ও ইসরায়েলে ১৩ জন নিহত হয়েছেন।

জাতিসংঘ জানিয়েছে, সংঘাতে গাজায় নিহতদের মধ্যে অন্তত ১২৯ জন বেসামরিক নাগরিক। যদিও ইসরায়েলের দাবি, তাদের অভিযানে ২০০ হামাস যোদ্ধা নিহত হয়েছে। আর হামাস তাদের ৮০ জন যোদ্ধা নিহতের কথা স্বীকার করেছে।

এইচআরডব্লিউ-এর প্রতিবেদনে বলা হয়েছে, যে তিনটি হামলার কথা উল্লেখ করা হয়েছে সেগুলোর কাছাকাছি কোনও সামরিক লক্ষ্যবস্তু থাকার প্রমাণ পাওয়া যায়নি। সুনির্দিষ্ট সামরিক স্থাপনায় হামলা হলে বেআইনি বলা যায় না এই তিনটি তেমন ছিল না।

এই প্রতিবেদনের বিষয়ে প্রতিক্রিয়ায় হামাস বলেছে, তারা দখলদার ইসরায়েল কর্তৃক হত্যাযজ্ঞের পরও বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করা থেকে বিরত থাকার চেষ্টা করেছে।

 

/এএ/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান