অনির্দিষ্টকাল ইরানের সঙ্গে আলোচনা চলতে পারে না: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

বিদেশ ডেস্ক
২৯ জুলাই ২০২১, ২১:৫৮আপডেট : ২৯ জুলাই ২০২১, ২১:৫৮
image

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন বলেছেন ইরানের পারমাণবিক চুক্তিতে ওয়াশিংটনের ফেরা নিয়ে অনির্দিষ্টকাল আলোচনা চলতে পারে না। তবে আলোচনা চালিয়ে যেতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে ওয়াশিংটন। বৃহস্পতিবার কুয়েত সফরের সময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা কূটনীতির প্রতি প্রতিশ্রুতিশীল কিন্তু এই প্রক্রিয়া অনির্দিষ্টকাল চলতে পারে না।’ কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

২০১৫ সালে যুক্তরাষ্ট্র, চীন, ফ্রান্স, জার্মানি, রাশিয়া ও যুক্তরাজ্যের সঙ্গে ইরানের একটি পারমাণবিক চুক্তি স্বাক্ষর হয়। ওই চুক্তির শর্ত অনুযায়ী, তেহরান তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কমিয়ে আনার পাশাপাশি আন্তর্জাতিক পরিদর্শকদের পারমাণবিক প্রকল্প এলাকায় প্রবেশ করতে দেবে বলে একমত হয়েছিল। এর বিনিময়ে তেহরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞাগুলো প্রত্যাহার করা হয়। ওই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ওবামা আমলে। তবে যুক্তরাষ্ট্রে ক্ষমতার পালাবদলের পর এ ইস্যুতে কঠোর অবস্থানে যান তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ইরানকে নতুন একটি চুক্তিতে আসার জন্য আলোচনা করতে চাপ দেন। একইসঙ্গে এই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নিয়ে ট্রাম্প ইরানের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা পুনর্বহাল করেন।

জো বাইডেন প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর এই বছরের এপ্রিল থেকে ওই চুক্তিতে ফিরতে ভিয়েনায় আলোচনা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ইরানসহ চুক্তিতে থাকা বাকি পক্ষগুলোর সঙ্গে আলোচনা চলছে। তবে এই আলোচনায় কোনও অগ্রগতি না হওয়ায় খানিক হতাশ হয়ে পড়েছে ওয়াশিংটন কর্তৃপক্ষ। কুয়েত সফরের সময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন বলেন, ‘আমরা দেখতে চাই ইরান ভিয়েনায় আলোচনা চালিয়ে যেতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। বল ইরানের কোর্টে রয়েছে।’

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির সরকার বারবারই বলেছেন চুক্তিতে ফেরার আগে ওয়াশিংটনকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে প্রথম পদক্ষেপ নিতে হবে। তবে ইরানের নতুন নির্বাচিত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি আগামী মাসে দায়িত্ব নেওয়ার আগে কোনও চুক্তির সম্ভাবনা খুবই কম। রাইসি অতি রক্ষণশীল হলেও পারমাণবিক আলোচনার প্রতি সমর্থন জানিয়েছেন।

/জেজে/
সম্পর্কিত
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের