ওমান উপকূলে জাহাজে হামলায় ইরান দায়ী: ইসরায়েল

বিদেশ ডেস্ক
৩১ জুলাই ২০২১, ০৪:১৪আপডেট : ২১ ডিসেম্বর ২০২১, ১৫:১৫

ওমান উপকূলে ইসরায়েলি ব্যবসায়ীর পরিচালিত জাহাজে হামলার ঘটনায় দুই নাবিক প্রাণ হারিয়েছেন। একজন ব্রিটিশ অন্যজন রোমানিয়ার নাগরিক। ভয়াবহ হামলার সঙ্গে ইরানের সম্পৃকক্তা রয়েছে বলে অভিযোগ করেছেন ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ইয়ার লাপিদ।

বৃহস্পতিবার হামলার শিকার হয় ইসরায়েলি ব্যবসায়ীর পরিচালিত জাহাজটি। ওই ব্যবসায়ীর কোম্পানির তরফে বলা হয়েছে, এটি সন্দেহভাজন ডাকাতির ঘটনা।

জোডিয়াক ম্যানেজমেন্টের টুইটার পোস্টে বলা হয়েছে, ‘ঘটনার সময় জাহাজটি ভারত মহাসাগরের উত্তরে ছিল, এটি দার এস সালাম থেকে ফুজাইরাহ বন্দরের দিকে অগ্রসর হচ্ছিল।’

হামলার বিষয়ে কোম্পানির পক্ষ থেকে ডাকাতির ঘটনা বলা হলেও ইসরায়েলের সরকার সন্দেহ করছে ইরানকে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইয়ার লাপিদ এক বিবৃতিতে বলছেন, তেলবাহী জাহাজটিতে হামলার কারণে দুই নাবিক প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় ইরানের সন্ত্রাসবাদকে দায়ী করছেন তিনি।

তিনি আরও বলেন, ‘ইরান শুধু ইসরায়েলের জন্যই সমস্যা নয়, তাদের কর্মকাণ্ডে বিশ্বকে অবশ্যই চুপ থাকা উচিত নয়’।  অবশ্য তেল আবিবের এমন অভিযোগে এখনও প্রতিক্রিয়া জানায়নি তেহরান।

জাহাজে হামলার ঘটনায় নিন্দা জানিয়ে মার্কিন পররাষ্ট্র দফতর বলছে তারা ঘটনাটি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য পরিচালনাকারী সংস্থাটি জানিয়েছে, এই ঘটনায় তদন্ত শুরু করেছে তারা। 

/এলকে/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে