দাবানলে পুড়ছে তুরস্কের অবকাশ কেন্দ্র, নিহত বেড়ে ৮

বিদেশ ডেস্ক
০৩ আগস্ট ২০২১, ০১:২৪আপডেট : ০৩ আগস্ট ২০২১, ০১:২৪
image

তুরস্কের দক্ষিণাঞ্চলে জ্বলতে থাকা দাবানলে অন্তত আট জনের মৃত্যু হয়েছে। দেশটির উপকূলীয় এলাকার অবকাশ কেন্দ্রে আগুন ছড়িয়ে পড়ায় পর্যটকরা সেখান থেকে সরে যেতে বাধ্য হয়েছেন। সোমবার তুর্কি কর্তৃপক্ষ জানিয়েছে, ১৩০টিরও বেশি দাবানল জ্বলছে আর সেগুলো নিয়ন্ত্রণের চেষ্টা অব্যাহত রেখেছে দমকল কর্মীরা। এছাড়া গ্রিস, স্পেন ও ইতালিতেও দাবানল নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

গত ছয় দিন ধরে তুরস্কে দাবানলে পুড়ছে বিস্তৃত এলাকার বনাঞ্চল। সবচেয়ে খারাপ পরিস্থিতি দেশটির ভূমধ্যসাগর এবং আজিয়ান সাগরের উপকূল। এই এলাকা তুরস্কের অন্যতম বড় পর্যটন কেন্দ্র। সোমবার প্রকাশ হওয়া ভিডিওতে দেখা গেছে, উপকূলীয় অবকাশ কেন্দ্র থেকে পর্যটকদের নৌকায় করে সরিয়ে নেওয়া হচ্ছে। উদ্ধার অভিযানে সম্পৃক্ত রয়েছে তুরস্কের কোস্টগার্ড।

স্যাটেলাইট ছবিতে দেখা গেছে, তুরস্কের প্রায় এক লাখ হেক্টর বনভূমি আগুনে পুড়েছে। তুর্কি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, সোমবার মারমারিস ও কোয়েসেগিস শহরে বিমান ও হেলিকপ্টার ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণের কাজ আবারও শুরু হয়েছে। মারমারিস শহরে আটকে পড়াদের উদ্ধারে উপকূলে রাখা হয়েছে জরুরি উদ্ধারকারী নৌকা।

রবিবার ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছে, তুরস্কের দাবানল নিয়ন্ত্রণে পানি ভর্তি বিমান পাঠানো হবে। ক্রোয়েশিয়া থেকে একটি আর স্পেন থেকে দুইটি বিমান পাঠানোয় ইউরোপীয় ইউনিয়নকে ধন্যবাদ জানিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু।

/জেজে/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে