কারাবন্দি সৌদি মানবাধিকারকর্মীর স্ত্রী গ্রেফতার

বিদেশ ডেস্ক
১৩ জানুয়ারি ২০১৬, ২১:৫৩আপডেট : ১৩ জানুয়ারি ২০১৬, ২১:৫৩

কারাবন্দি সৌদি ব্লগার রাইফ বাদাউইয়ের বোন সামার বাদাউইকারাবন্দি সৌদি আরবের মানবাধিকারকর্মী ওয়ালিদ আবু আল খায়েরের স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। ৩৪ বছর বয়স্ক সামার বাদাউইকে টুইটারে স্বামীর মুক্তি চাওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে কয়েকটি মানবাধিকার সংগঠন। বিবিসির এক খবরে এ কথা জানা গেছে।

মানবাধিকার সংস্থাগুলো জানিয়েছে, মঙ্গলবার জেদ্দায় গ্রেফতার করা হয় সামার বাদাউইকে। এরপর দুই বছরের মেয়েসহ তাকে থানায় নেওয়া হয়। জিজ্ঞাসাবাদের পর তাকে কারাগারে পাঠানো হয়েছে। বুধবার তাকে প্রসিকিউটরের সামনে হাজির করার কথা। 

তবে সৌদি সরকারের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে গ্রেফতারের বিষয়ে কিছু জানানো হয়নি।

সামার বাদাউইয়ের গ্রেফতারকে 'মানবাধিকার অবমাননা ও সাধারণ মানুষের অধিকার খর্ব করার কাজে সৌদি আরবের দাম্ভিক আচরণের নতুন নজির' হিসেবে আখ্যায়িত করেছে অ্যামনেস্টি। শান্তিপূর্ণ প্রতিবাদ দমনের সব ধরনের লক্ষণ এই ঘটনায় ফুটে উঠেছে। 

মধ্যপ্রাচ্য ও আফ্রিকায় অ্যামনেস্টির প্রকল্প পরিচালক ফিলিপ লুথার সামার বাদাউইকে অবিলম্বে মুক্তি দেওয়ার জন্য সৌদি প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।

সামার বাদাউই সৌদি ব্লগার রাইফ বাদাউইয়ের বোন। ইসলাম অবমাননা ও সৌদি সাম্রাজ্যের প্রভাবশালী ধর্মভিত্তিক শাসকগোষ্ঠীকে অপমান করার অভিযোগে গত বছর অর্ধশত বেত্রাঘাতের দণ্ড ভোগের পর বর্তমানে ১০ বছরের কারাদণ্ডে রয়েছেন রাইফ বাদাউই। আর কর্মক্ষেত্র বিষয়ক নানা অভিযোগসহ রাইফ বাদাউইয়ের হয়ে আইনি লড়াই করার অভিযোগে ১৫ বছরের জেল খাটছেন ওয়ালিদ আবু আল খায়ের। সন্ত্রাসবিরোধী আইনে সৌদি আরবে প্রথম দণ্ডপ্রাপ্ত ব্যক্তি  খায়ের। টুইটারে সবচেয়ে প্রভাবশালী আরব ব্যক্তিত্ব হিসেবে ফোর্বসের শত ব্যক্তির তালিকায় উঠে এসেছিল তার নাম।

/এএ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের