কাতারের প্রথম আইনসভা নির্বাচনের তারিখ ঘোষণা

বিদেশ ডেস্ক
২২ আগস্ট ২০২১, ১৮:৩১আপডেট : ২২ আগস্ট ২০২১, ১৮:৩১

কাতারের প্রথম আইনসভা নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। দেশটির আমির শেখ তামিম বিন হামিদ আল থানির কার্যালয়ের এক আদেশে বলা হয়েছে, আগামী ২ অক্টোবর এই নির্বাচন অনুষ্ঠিত হবে। গত মাসে এই বিষয়ে একটি আইনের অনুমোদন দেওয়া হয়। রবিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এখবর জানিয়েছে। 

নতুন অনুমোদিত আইন অনুযায়ী ৪৫ সদস্যের শুরা কাউন্সিলের ৩০ সদস্য নির্বাচিত হবেন। বাকি এক তৃতীয়াংশ সদস্য মনোনীত করা অব্যাহত রাখবেন দেশটির আমির। মনোনীত ও নির্বাচিত সদস্যদের অধিকার ও দায়িত্ব একই থাকবে। তারা সরকারের সাধারণ নীতি ও বাজেট অনুমোদন করবেন। এছাড়াও নির্বাহী কর্তৃপক্ষের উপর তাদের নিয়ন্ত্রণ থাকবে।

কাতারের শুরা কাউন্সিলের সদস্যরা জনগণ সংক্রান্ত ইস্যুতে প্রস্তাব সরকারকে দিতে পারবে। কাতারের আমিরের কার্যালয়ের বিবৃতিতে বলা হয়েছে, শুরা কাউন্সিলের নির্বাচন নাগরিকদের অংশগ্রহণ নিশ্চিতের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

কাতারের প্রধানমন্ত্রী শেখ খালিদ বিন খলিফা আল থানি দেশটির ইতিহাসে প্রথম শুরা কাউন্সিল নির্বাচনে জনগণকে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।

নতুন আইন অনুযায়ী ১৮ বছরের বেশি বয়সী কাতারের সব নাগরিক ভোট দিতে পারবেন। তবে যেসব নাগরিকের দাদার জন্ম কাতারে হয়নি তারা ভোট দিতে পারবেন না। প্রার্থীকে অবশ্যই কাতারি বংশোদ্ভূত এবং অন্তত ৩০ বছর বয়সী হতে হবে।

কাতারে এখন মিউনিসিপ্যাল নির্বাচন অনুষ্ঠিত হয়ে থাকে। তবে দেশটিতে সব রাজনৈতিক দল নিষিদ্ধ। ২০০৩ সালে গণভোটের মাধ্যমে অনুমোদিত হয় দেশটির নতুন সংবিধান।

/এএ/
সম্পর্কিত
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী