গাজায় হামাসের অবস্থানে ইসরায়েলের বোমা হামলা

বিদেশ ডেস্ক
২৪ আগস্ট ২০২১, ০৬:৩২আপডেট : ২৪ আগস্ট ২০২১, ০৬:৩২
image

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় সেখানকার শাসক দল হামাসের অবস্থানে বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি যুদ্ধবিমান। মঙ্গলবার ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, গাজা উপত্যকা থেকে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে আগ্নেয় বেলুন ওড়ানোর জবাবে হামলা চালানো হয়।

ইসরায়েলি হামলায় হতাহতের বিষয়ে তাৎক্ষণিক কোনও খবর পাওয়া যায়নি। ইসরায়েলি বাহিনীর দাবি হামাসের একটি অস্ত্র উৎপাদন কেন্দ্র এবং রকেট ছোড়ার স্থান লক্ষ্য করে হামলা চালানো হয়।

গত মে মাসে হামাস-ইসরায়েল ১১ দিনের সংঘাতের অবসান হয় মিসরের মধ্যস্ততায় যুদ্ধবিরতির মধ্য দিয়ে। এরপর বেশ কয়েকবার হামাসের বিরুদ্ধে আগ্নেয় বেলুন ওড়ানোর অভিযোগ এনে গাজা উপত্যকায় হামলা চালিয়েছে ইসরায়েল।

ইসরায়েলের ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস জানিয়েছে, সোমবার আগ্নেয় বেলুনের কারণে গাজা সীমান্তবর্তী মাঠে আগুন ধরে যায়। ফিলিস্তিনিদের দাবি, গাজায় আরোপিত অবরোধ শিথিলের জন্য চাপ প্রয়োগ করতেই এসব বেলুন ওড়ানো হয়।

/জেজে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম