দুর্ভিক্ষের ‘এক কদম দূরে’ ইয়েমেনের ৫০ লাখ মানুষ, জাতিসংঘের হুঁশিয়ারি

বিদেশ ডেস্ক
২৪ আগস্ট ২০২১, ১৬:৪৪আপডেট : ২৪ আগস্ট ২০২১, ১৭:৩৭
image

ইয়েমেনে নিযুক্ত জাতিসংঘের বিদায়ী বিশেষ দূত বলেছেন, দেশটিতে চলমান দুর্ভিক্ষকে সবচেয়ে বেশি মানবিক অগ্রাধিকার দেওয়া প্রয়োজন। সোমবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে মার্টিন গ্রিফিথস জানিয়েছেন, যুদ্ধ-বিধ্বস্ত দেশটির প্রায় দুই তৃতীয়াংশ বা ২ কোটি মানুষ নিত্য প্রয়োজন মেটাতে মানবিক সহায়তার উপর নির্ভরশীল।

ইয়েমেনে নিযুক্ত জাতিসংঘের বিশেষ দূত মার্টিন গ্রিফিথস সতর্ক করে দিয়ে বলেন, ‘প্রায় ৫০ লাখ মানুষ দুর্ভিক্ষের কবল এবং এর সঙ্গে থাকা রোগ থেকে এক কদম দূরে রয়েছে।’ এছাড়া আরও দশ লাখ মানুষ তাদের ঠিক পেছনে রয়েছে বলেও জানান তিনি।

মার্টিন গ্রিফিথস বলেন, ‘দুর্ভিক্ষ কেবল খাদ্যের সমস্যা নয়। এটা আরও গভীর বিপর্যয়ের লক্ষণ। বহু ভাবেই ইয়েমেনের সব সমস্যা এক বিন্দুতে এসে মিলছে আর এটি মোকাবিলায় আরও সমন্বিত পদক্ষেপ প্রয়োজন।’

ইয়েমেনের নাগরিকদের এই অনাহারের সঙ্গে অনেকটাই সম্পর্ক রয়েছে দেশটির মারাত্মক মুদ্রা স্ফিতি ও অর্থনৈতিক বিপর্যয়ের। ২০১৫ সালে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা দেশটির নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে ইয়েমেনের জিডিপি পড়ে গেছে ৪০ শতাংশ। আর ইয়েমেনি রিয়ালের দর মার্কিন ডলারের তুলনায় রেকর্ড পরিমাণ নেমে গেছে।

জাতিসংঘের মধ্যপ্রাচ্য বিষয়ক সহকারী মহাসচিব খালেদ মোহাম্মদ খিয়ারি আরও সতর্ক করে জানিয়েছেন, ইয়েমেনে হুথি নিয়ন্ত্রিত এলাকায় তেল সংকট আরও মারাত্মক হয়ে উঠছে।

/জেজে/
সম্পর্কিত
সৌদি আরবে ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট হাদির মৃত্যু
মার্কিন নৌ-অবরোধ না তুললে লোহিত সাগর বন্ধের হুমকি ইরানের
হুথিদের যুদ্ধে জড়ানোতে নতুন বিপর্যয়ের শঙ্কায় ইয়েমেনিরা
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান