মডার্না, সিনোফার্মের টিকা নিয়ে কি আমিরাত যাওয়া যাবে?

বিদেশ ডেস্ক
২৫ আগস্ট ২০২১, ১৬:৪৪আপডেট : ২৫ আগস্ট ২০২১, ১৬:৪৪
image

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) অনুমোদন করা করোনাভাইরাসের টিকা দেশটির বাইরে গ্রহণ করে দেশটি ভ্রমণে ইচ্ছুকদের জন্য কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। দেশটির পরিচয় ও নাগরিকত্ব কর্তৃপক্ষ ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি অ্যান্ড সিটিজেনশিপ (আইসিএ) এর ওয়েবসাইটে এসব নির্দেশনা রয়েছে।

আইসিএ’র অনলাইন পেজে দেশটির অনুমোদন করা টিকার তালিকা দেওয়া রয়েছে। এগুলো হলো সিনোফার্ম, ফাইজার-বায়োএনটেক, স্পুটনিক, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, জনসন অ্যান্ড জনসন, মডার্না এবং জামালিকা (স্পুটনিক ভি) ভ্যাকসিন।

এছাড়া আমিরাত কর্তৃপক্ষ জানিয়েছে দেশটি ভ্রমণ ইচ্ছুকদের টিকা গ্রহণের সার্টিফিকেটে বেশ কিছু তথ্য প্রদর্শিত থাকতে হবে। সেগুলো হলো ব্যক্তিগত তথ্য সার্টিফিকেটে উল্লেখ থাকবে। এছাড়া কোন টিকা কোন তারিখে নেওয়া হয়েছে তাও সার্টিফিকেটে উল্লেখ থাকতে হবে। এছাড়া সার্টিফিকেটে থাকা কিউআর কোডটি কার্যকর হতে হবে। আর টিকা গ্রহণের সার্টিফিকেটে কিউআর কোড না থাকলে বিদেশিদের আবেদনপত্রটি আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সত্যায়ন করা থাকতে হবে।

আইসিএ’র ওয়েব সাইটে বলা হয়েছে, আবেদনটি পর্যালোচনার পর তা বাতিল করার কিংবা অতিরিক্ত কোনও কিছু আরোপের ক্ষমতা সংরক্ষণ করবে মেডিক্যাল কমিটি।’ যেকোনও আবেদন পর্যালোচনার পর সিদ্ধান্ত জানাতে মেডিক্যাল কমিটির গড়ে পাঁচ কর্মদিবস লাগতে পারে।

/জেজে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম