অচলাবস্থা নিরসনে লেবাননে সরকার গঠন, প্রধানমন্ত্রী হলেন নাজিক মিকাতি

বিদেশ ডেস্ক
১০ সেপ্টেম্বর ২০২১, ২১:৪১আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২১, ২১:৪১

লেবাননে অচলাবস্থার নিরসনে নতুন সরকার গঠনের ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মিশেল আউন। দীর্ঘ ১৩ মাস পর পার্লামেন্টের স্পিকারের উপস্থিতিতে প্রেসিডেন্ট আউন ও প্রধানমন্ত্রী নাজিব মিকাতি একটি অধ্যাদেশে স্বাক্ষর করেন। বিবৃতিতে প্রেসিডেন্ট দফতর বিষয়টি নিশ্চিত করেছে।

চরম অর্থনৈতিক বিপর্যয় উত্তরণে শুক্রবার (১০ সেপ্টেম্বর) সরকার গঠনের ঘোষণা আসে রাজধানী বৈরুত থেকে। অধ্যাদেশে স্বাক্ষর করে প্রধানমন্ত্রী মিকাতি সংবাদ সম্মেলনে বলেন, ‘পরিস্থিতি খুবই কঠিন। কিন্তু আমরা যদি একত্রিত থাকি সংকট কাটানো অসম্ভব নয়। আমাদের হাত একসাথে রাখতে হবে’।

প্রধানমন্ত্রী নাজিব প্রত্যয় ব্যক্ত করে বলেন, তিনি তার দেশের অভাবনীয় অর্থনৈতিক বিপর্যয় থামাতে তার ক্ষমতা বলে সবকিছুই করবেন। এক বছরের অধিক সময় পরে বর্তমান সরকার গঠনের ঘোষণা দেবার পর, তিনি বিভাজিত রাজনীতিকদের একত্রে কাজ করার আহ্বান জানান।

২৪ সদস্যের নতুন মন্ত্রিসভার কথা জানা গেছে। সবার নাম এখনও সামনে না আসলেও নতুন সরকারে কেন্দ্রীয় ব্যাংকের সিনিয়র কর্মকর্তা ইউসুফ খলিল অর্থমন্ত্রী। আর স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে ফিরাস আবিদকে। তিনি দেশের করোনা মহামারী নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছেন।

গত বছরের (৪ আগস্ট) দুই দফায় ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে লেবাননের রাজধানী বৈরুত। বিস্ফোরণ এতই শক্তিশালী ছিল যে ২৪০ কিলোমিটার দূরে সাইপ্রাস থেকেও কম্পন অনুভূত হয়েছে। এই ধ্বংসলীলায় শতাধিক মানুষ প্রাণ হারান। ক্ষতি হয় শত শত কোটি ডলার। গুদামে মজুত থাকা রাসায়নিক পদার্থ ‘অ্যামোনিয়াম নাইট্রেট’ থেকেই বিস্ফোরণ ঘটে। এই বিপর্যয়ের জন্য রাষ্ট্রীয় অব্যবস্থাপনাকেই দায়ী করেন দেশটির সাধারণ মানুষ। তখন থেকেই লেবাননের অর্থনীতিতে ধস নামে।

/এলকে/
সম্পর্কিত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
নেতানিয়াহুকে কি আসলেই ‘উন্মাদ’ বলেছেন ট্রাম্প
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান