হিজবুল্লাহর ঘাঁটিতে ইসরায়েলি পাল্টা হামলা

আন্তর্জাতিক ডেস্ক
২৪ এপ্রিল ২০২৪, ১৮:৩২আপডেট : ২৪ এপ্রিল ২০২৪, ১৮:৪৩

দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর সামরিক লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলে হিজবুল্লাহর হামলার পর বুধবার (২৪ এপ্রিল) এই হামলা কথা জানিয়েছে দেশটি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

আঞ্চলিক কাউন্সিলের বরাত দিয়ে ইসরায়েলের আরুৎজ শেভা সংবাদমাধ্যম জানিয়েছে, উত্তর ইসরায়েলের একটি গ্রামে দুটি বাড়িতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লাহ। সেই হামলায় বাড়িঘরের ক্ষতি হলেও কোনও বেসামরিক হতাহতের ঘটনা ঘটেনি।

ওই হামলার পরিপ্রেক্ষিতেই হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী।

গাজা যুদ্ধের পর থেকে ইসরায়েলি ভূখণ্ডে সবচেয়ে সফল হামলার দাবি করে ইরান-সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ বলেছে, মঙ্গলবার ইসরায়েলের গুরুত্বপূর্ণ বন্দর শহর আকরের উত্তরে ইসরায়েলি সামরিক ঘাঁটির ওপর ড্রোন হামলা চালিয়েছে গোষ্ঠীটি।

কিন্তু ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, হিজবুল্লাহর ওই হামলা তাদের তেমন কোনও জায়গায় আঘাত হানতে পারেনি।

/এসএইচএম/এমওএফ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম