ইসরায়েলের কারাগার থেকে পালানো দুই ফিলিস্তিনি গ্রেফতার

বিদেশ ডেস্ক
১১ সেপ্টেম্বর ২০২১, ১১:৩৩আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২১, ১১:৩৩

ইসরায়েলের সর্বোচ্চ নিরাপত্তার একটি কারাগার থেকে পালিয়ে যাওয়া ছয় ফিলিস্তিনির মধ্যে দুই জনকে ফের গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, শুক্রবার রাতে উত্তর ইসরায়েল থেকে তাদের গ্রেফতার করা হয়।

তবে ওই দুই ফিলিস্তিনি নাগরিকের পরিচয় প্রকাশ করা হয়নি। ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ ওই দুই জনকে মাহমুদ আরাদেহ এবং ইয়াকুব কাদারি নামে শনাক্ত করেছে। সংবাদমাধ্যমটি জানিয়েছে, ইসলামিক জিহাদের সদস্য এই দুই ফিলিস্তিনি যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত।

গিলবোয়া কারাগারে সুড়ঙ্গ খুঁড়ে গত সোমবার পালিয়ে যায় ছয় ফিলিস্তিনি নাগরিক। এই ঘটনার পর ইসরায়েল এবং পশ্চিম তীর জুড়ে ব্যাপক তল্লাশি শুরু হয়। পালিয়ে যাওয়া সকলেই পশ্চিম তীরের জেনিন শহরের বাসিন্দা।

ওই ঘটনার পর ইসরায়েলের কারাগার ব্যবস্থাপনা মারাত্মক সমালোচনার মুখ পড়ে।

/জেজে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম