জেনারেল সিসির আমন্ত্রণে মিসরে ইসরায়েলি প্রধানমন্ত্রী

বিদেশ ডেস্ক
১৩ সেপ্টেম্বর ২০২১, ২০:০২ আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২১, ২০:০২

মিসরের প্রেসিডেন্ট জেনারেল আবদেল ফাত্তাহ আল সিসির আমন্ত্রণে দেশটি সফরে গেছেন ইসরায়েলের কট্টর ডানপন্থী প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। সোমবার শারম-আল-শেখ রিসোর্টে দুই নেতার বৈঠকের কথা রয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, গত এক দশকের মধ্যে কোনও ইসরায়েলি প্রধানমন্ত্রীর এটিই প্রথম প্রকাশ্য মিসর সফর।

জেনারেল সিসির দফতর থেকে জানানো হয়েছে, বৈঠকে দুই নেতা দ্বিপাক্ষিক ও আঞ্চলিক নানা বিষয়ে কথা বলবেন। আলোচনা করবেন ইসরায়েল-ফিলিস্তিন শান্তি প্রক্রিয়া পুনরুজ্জীবিত করার উপায় নিয়েও।

২০২১ সালের জুনে ক্ষমতায় আসার দুই মাসের মাথায় গত আগস্টে নাফতালি বেনেটকে ইসরায়েল সফরের আমন্ত্রণ জানান সিসি। এর অংশ হিসেবেই সোমবার দেশটি সফরে যান তিনি।

২০১২ সালের ৩০ জুন মিসরের ইতিহাসের প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মুসলিম ব্রাদারহুড নেতা মোহাম্মদ মুরসি। এর এক বছরের মাথায় ২০১৩ সালের ৩ জুলাই সেনা অভ্যুত্থানের মাধ্যমে মুরসিকে সরিয়ে ক্ষমতা দখল করেন সেনাপ্রধান জেনারেল সিসি। প্রতিবাদে মুরসি সমর্থকরা রাস্তায় নামলে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হন ব্রাদারহুডের প্রায় হাজারখানেক নেতাকর্মী। অভ্যুত্থানে সমর্থন দেয় ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলো। মুরসি সমর্থকদের ‘সন্ত্রাসী’ হিসেবে আখ্যায়িত করে সৌদি আরব। ওই সামরিক অভ্যুত্থানের পর ইসরায়েলের সঙ্গে মিসরের সম্পর্কের উন্নয়ন ঘটে। ২০১৯ সালে মার্কিন টেলিভিশন চ্যানেল সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ইসরায়েলের সঙ্গে মিসরের গভীর সহযোগিতামূলক সম্পর্কের কথা জানান জেনারেল সিসি।

/এমপি/
সম্পর্কিত
নির্বাচনের আগে নেতানিয়াহুকে ট্রাম্পের ‘পূর্ণাঙ্গ সমর্থন’
কবে ক্ষমতা ছাড়বেন জানালেন মিসরের প্রেসিডেন্ট
ইউক্রেনের জন্য ট্রাম্প-জেলেনস্কি সম্পর্ক কেন গুরুত্বপূর্ণ
সর্বশেষ খবর
সাত সচিবসহ ৯ কর্মকর্তার রদবদল
সাত সচিবসহ ৯ কর্মকর্তার রদবদল
দেশের জ্বালানি নিরাপত্তায় রূপপুর ঐতিহাসিক মাইলফলক: সচিব
দেশের জ্বালানি নিরাপত্তায় রূপপুর ঐতিহাসিক মাইলফলক: সচিব
মন্ত্রিত্ব হারানোর গুঞ্জন, ইশরাক বললেন ‘গুজব’
মন্ত্রিত্ব হারানোর গুঞ্জন, ইশরাক বললেন ‘গুজব’
কক্সবাজারে রিসোর্টে আগুন: তুহিন-তার স্ত্রী ও দুই সন্তান কোথায়?
কক্সবাজারে রিসোর্টে আগুন: তুহিন-তার স্ত্রী ও দুই সন্তান কোথায়?
সর্বাধিক পঠিত
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
সাভার ক্যান্টনমেন্টে প্রধানমন্ত্রী  সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
‘আমি সাধারণ বিদেশি নই’: দেশ ছাড়ার নোটিশকে চ্যালেঞ্জ নায়ক ইমরান খানের
‘আমি সাধারণ বিদেশি নই’: দেশ ছাড়ার নোটিশকে চ্যালেঞ্জ নায়ক ইমরান খানের
প্রতিমন্ত্রী ইশরাকের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? যা বললেন ডিবি প্রধান
প্রতিমন্ত্রী ইশরাকের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? যা বললেন ডিবি প্রধান