ইরানের পারমাণবিক পরিকল্পনা ঠেকাতে সহায়তা দেবে সৌদি আরব

বিদেশ ডেস্ক
২৩ সেপ্টেম্বর ২০২১, ১৬:২৬আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২১, ২২:১৫

ইরানের পারমাণবিক অস্ত্র তৈরি ঠেকাতে নেওয়া পদক্ষেপে সহায়তা দিতে চেয়েছে সৌদি আরব। বুধবার জাতিসংঘের সাধারণ অধিবেশনে সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ এ কথা জানিয়েছেন। বিশ্বনেতারা যখন ২০‌১৫ সালের পারমাণবিক চুক্তি পুনর্বহাল করতে তেহরানের সঙ্গে আলোচনা শুরুর পরিকল্পনা করছেন, সেই মুহূর্তে এই আহ্বান জানালেন সৌদি বাদশাহ।

সাধারণ অধিবেশনে আগে ধারণ করা ভিডিওতে সৌদি বাদশাহ বলেন, ‘মধ্যপ্রাচ্যকে ব্যাপক বিধ্বংসী অস্ত্রমুক্ত রাখার ওপর জোর দিতে চায় সৌদি আরব, ইরানের পারমাণবিক অস্ত্র তৈরি ঠেকাতে আন্তর্জাতিক পদক্ষেপকে আমরা সমর্থন করি।’

মধ্যপ্রাচ্যে ইরান ও সৌদি আরব দীর্ঘদিন ধরেই বিরোধে জড়িত। ইয়েমেন, সিরিয়াসহ বিভিন্ন স্থানে ছায়াযুদ্ধে জড়িয়ে আছে তারা। ২০১৬ সালে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হয়ে যায়। তবে উত্তেজনা নিরসনে চলতি বছর আলোচনা চালিয়েছে তারা।

সৌদি বাদশাহ বলেন, ‘ইরান একটি প্রতিবেশী দেশ আর আমরা আশা করছি আমাদের প্রাথমিক আলোচনা থেকে আত্মবিশ্বাস তৈরিতে একটি চূড়ান্ত ফলাফল আসবে...এর ভিত্তি হবে... সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা এবং অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা।’

এর আগে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেছেন, তেহরান বিশ্বশক্তির সঙ্গে সেই পারমাণবিক আলোচনা শুরু করতে চায়, যা থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার হবে।

/জেজে/এমওএফ/
সম্পর্কিত
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান