ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পেলেন ফিলিস্তিনি আইনপ্রণেতা

বিদেশ ডেস্ক
২৭ সেপ্টেম্বর ২০২১, ০২:৩৩আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২১, ০২:৩৩

প্রায় দুই বছর ইসরায়েলি কারাগারে কাটানোর পর মুক্তি পেয়েছেন ফিলিস্তিনি রাজনীতিক এবং নাগরিক নেতা খালিদা জারার (৫৮)। স্থানীয় সময় রবিবার বিকেলে সালেম সীমান্তফাঁড়ি দিয়ে ইসরায়েলি কর্তৃপক্ষ তাকে মুক্তি দেয়। বামপন্থী এই নেত্রী বর্তমানে নিষ্ক্রিয় ফিলিস্তিনি আইন পরিষদের (পিএলসি) সদস্য।

২০১৯ সালের ৩১ অক্টোবর খালিদা জারারকে রামাল্লাহর নিজ বাড়ি থেকে গ্রেফতার করে ইসরায়েলি সেনাবাহিনী। তার মাত্র আটমাস পরে মুক্তি পেলেও বিনা বিচারে ২০ মাস প্রশাসনিক আদেশে বন্দি ছিলেন তিনি।

গত জুলাইতে স্বাস্থ্য জটিলতায় মৃত্যু হয় জারারের ৩১ বছর বয়সী মেয়ে সুহার। মেয়ের শেষকৃত্যে যোগ দিতে তাকে মুক্তি দিতে ব্যাপক চাপ প্রয়োগ হলেও তাতে সাড়া দেয়নি ইসরায়েল।

মুক্তি পেয়েই রামাল্লাহায় মেয়ের কবর জিয়ারত করেছেন খালিদা জারার। সেই সময়ে ফিলিস্তিনের বহু রাজনৈতিক নেতা ও সমর্থক উপস্থিত ছিলেন। কবরস্থানে খালিদা জারার বলেন, ‘তারা আমাকে প্রিয় সন্তানের শেষকৃত্যে অংশ নিতে আর মেয়ের কপালে শেষ চুম্বন দিতে দেয়নি।’

এই বছরের মার্চ পর্যন্ত প্রশাসনিক আদেশে বন্দি ছিলেন খালিদা জারার। ওই সময়ে ইসরায়েলের একটি সামরিক আদালত তার বিরুদ্ধে ‘নিষিদ্ধ সংগঠনের সদস্য’ হওয়ার অভিযোগ আনে। সংগঠনটি হলো পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্তাইন (পিএফএলপি)। একই অভিযোগে তিনি এর আগেও কারাভোগ করেছিলেন। ইসরায়েল ফিলিস্তিনি লিবারেশন অর্গানাইজেশন (পিএলও) এবং ফাতাহকেও সন্ত্রাসী সংগঠন অভিহিত করেছে।

রাজনৈতিক কার্যক্রম এবং ইসরায়েলের দখলদারিত্বের কারণে উচ্চকিত হওয়ার কারণেইসরায়েলের লক্ষ্যে পরিণত হন  জারার। গত ছয় বছরের বেশিরভাগ সময় ইসরায়েলের কারাগারে ছিলেন তিনি। ফিলিস্তিনে ২০০৬ সালের নির্বাচনে পিএলসির সদস্য নির্বাচিত হওয়া জারার আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) ফিলিস্তিনের হয়ে প্রতিনিধিত্ব করেছেন।

/জেজে/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী