সিরিয়ায় ৪ শতাধিক বেসামরিক লোককে অপহরণ করেছে আইএস

বিদেশ ডেস্ক
১৭ জানুয়ারি ২০১৬, ২১:৩১আপডেট : ১৭ জানুয়ারি ২০১৬, ২১:৩১

সুন্নিপন্থী সশস্ত্র সংগঠন ইসলামিক স্টেট (আইএস) সিরিয়ার পূর্বাঞ্চলের শহর দিন এজোর থেকে নারী ও শিশুসহ অন্তত চারশ বেসামরিক লোককে অপহরণ করেছে। আইএস যোদ্ধারা শনিবার শহরটির নতুন এলাকা দখলের পর এসব মানুষকে অপহরণ করে।

রবিবার ব্রিটেনভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ দাবি করেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে একথা জানা গেছে।

মানবাধিকার সংস্থাটি জানায়, ‘শনিবার দির এজোরে হামলা চালানোর পর আইএস জিহাদিরা অন্তত ৪০০ বেসামরিক লোককে অপহরণ করেছে। যাদেরকে অপহরণ করা হয়েছে তারা নগরীর উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থিত আল-বাঘালিয়ে ও এর আশপাশের এলাকাগুলোর বাসিন্দা। জিহাদিরা আল-বাঘালিয়েহ এলাকাটি দখল করেছে।

সংস্থার প্রধান রামি আব্দেল রহমান বলেন, ‘যাদেরকে অপহরণ করা হয়েছে তাদের সবাই সুন্নি সম্প্রদায়ের লোক। অপহৃতদের মধ্যে নারী, শিশু ও সরকার সমর্থক যোদ্ধাদের পরিবারের সদস্য রয়েছেন।’

আব্দেল রহমান আরও বলেন, অপহৃতদের আইএস নিয়ন্ত্রিত অন্যান্য এলাকাগুলোতে নিয়ে যাওয়া হয়েছে।

এর আগে পর্যবেক্ষক সংস্থাটি জানিয়েছিল, শনিবারের হামলায় অন্তত ১৩৫ জন নিহত হয়েছেন। এদের মধ্যে ৮৫জন ছিলেন বেসামরিক নাগরিক এবং ৫০ জন সরকার সমর্থক যোদ্ধা। তবে সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম নিহতের আরও বেশি বলে দাবি করে। সরকারি হিসেবে বলা হয় অন্তত ৩০০ জন বেসামরিক লোক নিহত হয়েছেন।

পর্যবেক্ষক সংস্থাটির মতে আইএস এখন নগরটির ৬০ শতাংশ এলাকা নিয়ন্ত্রণ করছে। তবে সংস্থাটির দাবি সরকার নিয়ন্ত্রিত এলাকায় ২ লাখ মানুষ অবরুদ্ধ হয়ে পড়েছে।

সম্প্রতি আইএস শহরে স্থল হামলাসহ আত্মঘাতী বোমা হামলা চালাচ্ছে। সিরিয়া রাশিয়ার সহযোগিতায় আইএসের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালাচ্ছে। এছাড়া যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোটও আইএসের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়ে আসছে।

/এএ/

সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান