ইরাকের সাধারণ নির্বাচনে বিজয় দাবি মুক্তাদা আল সদরের

বিদেশ ডেস্ক
১২ অক্টোবর ২০২১, ২১:১২আপডেট : ১২ অক্টোবর ২০২১, ২১:১২

ইরাকের সাধারণ নির্বাচনে বিজয় দাবি করেছেন দেশটির প্রভাবশালী শিয়া আলেম মুক্তাদা আল সদর। তবে নিজে শিয়া সম্প্রদায়ের মানুষ হলেও নিজ দেশের রাজনীতিতে প্রতিবেশী ইরানের হস্তক্ষেপের বিরোধী তিনি। ইরাকে মার্কিন হস্তক্ষেপেরও অবসান চান প্রবীণ এই রাজনীতিক।

সোমবার রাতে এক টেলিভিশন ভাষণে বিদেশি প্রভাবমুক্ত একটি জাতীয়তাবাদী সরকার গঠনের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

এ পর্যন্ত পাওয়া ফলাফলে দেখা গেছে, সদরের স্যারুন মুভমেন্ট পার্লামেন্টের ৩২৯টি আসনের মধ্যে ৭৩টিতে জয় পেয়েছে। ৩৮টি আসন নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে সুন্নি স্পিকার মোহাম্মদ আল-হালবৌসির তাকাদ্দুম জোট।

এবারের নির্বাচনে ইরান সমর্থিত ফাতাহ জোটের ভরাডুবি ঘটেছে। এখন পর্যন্ত মাত্র ১৪টি আসন পেয়েছে তারা।

দৃশ্যত নতুন সরকার গঠনের জন্য একটি কোয়ালিশনের প্রয়োজন হবে। সেক্ষেত্রে এটি চূড়ান্ত করতে কয়েক সপ্তাহ পর্যন্ত সময় লেগে যেতে পারে। তবে মুক্তাদা আল সদর নিজের এখনই সরকারে নেতৃত্ব দেওয়ার সুযোগ নেই। কেননা, গত নির্বাচনে তিনি প্রার্থী ছিলেন না।

/এমপি/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের