ইয়েমেনে সৌদি জোটের হামলায় ১৬০ হুথি বিদ্রোহী নিহত

বিদেশ ডেস্ক
১৬ অক্টোবর ২০২১, ২১:০৯আপডেট : ১৬ অক্টোবর ২০২১, ২১:০৯

ইয়েমেনের সরকারের সমর্থনে সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের হামলায় অন্তত ১৬০ হুথি বিদ্রোহী নিহত হয়েছে। মারিব শহরের দক্ষিণাঞ্চলে এই হামলা চালানো হয় বলে জানিয়েছে জোটটি। সরকারপন্থীরা বলে আসছিলেন, শহরের এই অঞ্চলে হুথিরা অগ্রসর হচ্ছিল। ফরাসি বার্তা সংস্থা এএফপি এখবর জানিয়েছে।

সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জোট কর্মকর্তাকে উদ্ধৃত করে লিখেছে, গত ২৪ ঘণ্টায় আবদিয়াতে আমরা ৩২টি হামলা চালিয়েছি। ১১টি সামরিক যান ধ্বংস হয়েছে এবং ১৬০ সন্ত্রাসী নিহত হয়েছে।

এমন হামলায় ক্ষয়ক্ষতি ও হতাহত নিয়ে সাধারণত হুথিদের পক্ষ থেকে মন্তব্য করা হয় না। সৌদি জোটের এই দাবি এএফপির পক্ষ থেকে স্বতন্ত্রভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।

জোটের পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার থেকে মারিবের সংঘর্ষে তাদের বিমান হামলায় সাত শতাধিক ইরান সমর্থিত হুথি বিদ্রোহী নিহত হয়।

মারিব থেকে ১০০ কিলোমিটার দূরে আবদিয়া। এটি আন্তর্জাতিক সমর্থিত ইয়েমেন সরকারের সর্বশেষ শক্তিশালী ঘাঁটি। সরকারের এক সূত্র জানায়, বিদ্রোহীরা চার সপ্তাহ ধরে অবরোধ অব্যাহত রাখার পর এখন আবদিয়া জেলার কেন্দ্রে পৌঁছে গেছে।

ওই কর্মকর্তা আরও জানান, বিদ্রোহীরা সরকার সমর্থকদের অপহরণ, বন্দি ও নির্যাতন করছে। গত ২৪ ঘণ্টায় অন্তত ২০ জন সরকার সমর্থক ও উপজাতি ব্যক্তি নিহত হয়েছে।

/এএ/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের