লেবাননে অস্থিতিশীলতার জন্য ইসরায়েলকে দোষারোপ ইরানের

বিদেশ ডেস্ক
১৬ অক্টোবর ২০২১, ২২:০৭আপডেট : ১৬ অক্টোবর ২০২১, ২২:০৭

লেবাননের বৈরুতে হিজবুল্লাহ’র বিক্ষোভ কর্মসূচিতে শিয়া প্রতিবাদকারী নিহতের নিন্দা জানিয়েছে ইরান। তবে একই সঙ্গে তারা দাবি করেছে, বিক্ষোভে যারা গুলি চালিয়েছে তারা দেশদ্রোহী এবং জায়নবাদী ইসরায়েলের সমর্থনপুষ্ট। শুক্রবার ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি (ইরনা) এখবর জানিয়েছে।

গত বছর বৈরুত বন্দরে ভয়াবহ বিস্ফোরণের ঘটনার তদন্ত থেকে বিচারক তারেক বিতারকে অপসারণের দাবিতে হিজবুল্লাহ ও আমাল মুভমেন্ট এ বিক্ষোভের ডাক দেয়। ওই বিচারকের তৎপরতাকে পক্ষপাতদুষ্ট হিসেবে আখ্যায়িত করেছে এই দুই সংগঠন। বিক্ষোভকারীরা তাকে মার্কিন দাস হিসেবে অভিযুক্ত করেছে। বিক্ষোভে একদল অস্ত্রধারী গুলি চালায়। এতে সাত জন নিহত ও ৬০ জন আহত হয়। 

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খতিবজাদেহ বলেন, ইরান বিশ্বাস করে লেবাননের জনগণ, সরকার, সেনাবাহিনী ও প্রতিরোধ বাহিনী জায়নবাদী দেশের সমর্থনে বিদ্রোহকে সফলভাবে মোকাবিলা করবে।

মধ্যপ্রাচ্যবিষয়ক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষোভে গুলি চালিয়েছে উগ্রপন্থী খ্রিস্টিয়ান লেবানিজ ফোর্সেস পার্টির সদস্যরা। এর নেতৃত্বে রয়েছে সামির গায়েগিয়া।

বৃহস্পতিবারের সহিংসতায় নিহতদের স্মরণে শুক্রবার (১৫ অক্টোবর) জাতীয়ভাবে শোক দিবস পালন করেছে লেবানন। দেশে শান্তি বজায় রাখার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন লেবানিজ প্রধানমন্ত্রী। লেবাননকে সহিংসতার দিকে টেনে নেওয়ার অপচেষ্টার বিরুদ্ধে তিনি সতর্ক থাকতে বলেছেন।

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম