করোনাবিধি শিথিল, আগের রূপে ফিরলো মসজিদুল হারাম ও মসজিদে নববী

বিদেশ ডেস্ক
১৭ অক্টোবর ২০২১, ১৭:১২আপডেট : ১৭ অক্টোবর ২০২১, ১৭:১৫

মক্কার পবিত্র মসজিদুল হারাম এবং মদিনার মসজিদে নববীতে সামাজিক দূরত্বের বজায় রাখার নিয় তুলে দেওয়া হয়েছে। ১৭ অক্টোবর রবিবার সকাল থেকে নতুন এই নিয়ম কার্যকর হয়েছে। ফলে করোনা শুরু হওয়ার আগের সময়ের মতো বিপুল সংখ্যক মুসল্লি দুই পবিত্র মসজিদে প্রবেশের সুযোগ পাচ্ছেন। আগের মতো মুসল্লিদের পদচারণায় মুখরিত হচ্ছে দুই মসজিদ।

সামাজিক দূরত্ব মেনে চলার বাধ্যবাধকতা না থাকলেও পূর্ণ ডোজ টিকা নেওয়া ব্যক্তিরাই কেবল দুই মসজিদে প্রবেশের সুযোগ পাবেন। মুসল্লিদের বাধ্যতামূলকভাবে মাস্ক পরতে হবে। এই দুই নিয়ম মেনে মুসল্লিরা স্বাভাবিক পরিস্থিতির মতো মসজিদ দুইটিতে প্রবেশ করতে পারবেন।

সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজের নির্দেশক্রমে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছে।

বিবৃতিতে বলা হয়েছে, আগের মতোই স্বাস্থ্য মন্ত্রণালয়ের এতমারনা ও তাওয়াক্কালনা অ্যাপের মাধ্যমেই পবিত্র দুই মসজিদে প্রবেশের অনুমতি নিতে হবে।

দীর্ঘ দুই বছর পর কাবা প্রাঙ্গণে নামাজ শুরুর আগে মসজিদুল হারামের ইমামকে বলতে শোনা যায়, ‘দাঁড়িয়ে কাতার সোজা করুন, খালি স্থান পূরণ করুন।’ কোভিড মোকাবিলায় সামাজিক দূরত্ব বজায় রাখার নিয়মের কারণে দীর্ঘদিন মসজিদে এমন ঘোষণা শোনা যায়নি। সূত্র: আল জাজিরা, ইকনা।

/এমপি/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম