লেবাননে গৃহযুদ্ধ হতে দেওয়া হবে না: হিজবুল্লাহ

বিদেশ ডেস্ক
১৭ অক্টোবর ২০২১, ২২:৩৭আপডেট : ১৭ অক্টোবর ২০২১, ২২:৩৭

লেবাননের পার্লামেন্টে হিজবুল্লাহ সমর্থিত সংসদীয় দলের প্রধান মুহাম্মাদ রায়াদ বলেছেন, বৃহস্পতিবারের বিক্ষোভে যারা গুলি চালিয়েছে তারা শাস্তি পাবে। তবে আমরা দেশে গৃহযুদ্ধ হতে দেবো না। ষড়যন্ত্রকারীরা সফল হবে না। পাশাপাশি সেদিন যারা শহীদ হয়েছেন তাদের রক্ত বৃথা যেতে দেবো না। বৈরুতে এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি।

রায়াদ বলেন, বিক্ষোভকারীদের হত্যার বিচারের বিষয়ে সরকার কী করছে তা আমরা পর্যবেক্ষণ করছি। ঘাতকদের চিহ্নিত করে তাদের শাস্তি নিশ্চিত করতে হবে। সরকারের পদক্ষেপের জন্য অপেক্ষা করবো। আমাদের শহীদদের রক্তকে ভুলে যাবো না।

বৈরুতে বিস্ফোরণের বিষয়ে তিনি বলেন, একদল ব্যক্তি বিস্ফোরণ সংক্রান্ত সত্য ফাঁস হতে দিতে চায় না। তারা কাদেরকে ভয় পাচ্ছে? তবে সত্য প্রকাশ হবেই।

গত বৃহস্পতিবার বৈরুতে আদালতের সামনে বিক্ষোভের ডাক দেয় হিজবুল্লাহ ও আমাল মুভমেন্ট। কিন্তু শান্তিপূর্ণ বিক্ষোভে একদল অস্ত্রধারী গুলি চালায়। এতে সাত জন নিহত এবং ৬০ জন আহত হয়।

গত বছর বৈরুত বন্দরে ভয়াবহ বিস্ফোরণের ঘটনার তদন্ত থেকে বিচারক তারেক বিতারকে অপসারণের দাবিতে হিজবুল্লাহ ও আমাল মুভমেন্ট ওই বিক্ষোভের ডাক দিয়েছিল। ওই বিচারকের তৎপরতাকে পক্ষপাতদুষ্ট বলে দাবি করেছে এই দুই সংগঠন। বিক্ষোভকারীরা তাকে আমেরিকার দাস হিসেবে আখ্যায়িত করেছে।

গত বছরের ৪ আগস্ট দুই দফায় ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে লেবাননের রাজধানী বৈরুত। এতে দুই শতাধিক মানুষ নিহত হন। ওই বিস্ফোরণের তদন্তে পক্ষপাতিত্ব করা হচ্ছে বলে বিচারক তারেক বিতারের বিরুদ্ধে অভিযোগ করেছে দেশটির ইরান সমর্থিত শিয়াপন্থী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। সূত্র: পার্স টুডে।

/এমপি/
সম্পর্কিত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের