‘ইরাকে সরকার গঠনে বিদেশি হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়’

বিদেশ ডেস্ক
২৪ অক্টোবর ২০২১, ২৩:৩০আপডেট : ২৪ অক্টোবর ২০২১, ২৩:৩১

ইরাকে সরকার গঠনে বিদেশি হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন দেশটির প্রভাবশালী রাজনীতিক মুক্তাদা আল সদর। রবিবার এক বিবৃতিতে এমন মন্তব্য করেন তিনি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে তুর্কি সংবাদমাধ্যম ইয়েনি সাফাক।

মুক্তাদা আল সদর বলেন, নতুন সরকার এমন প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চাইবে যারা ইরাকের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেনি। আর হস্তক্ষেপকারী দেশগুলোর এমন আচরণ বন্ধে তাদের সঙ্গে উচ্চ পর্যায়ে আলোচনার উদ্যোগ নেওয়া হবে।

তিনি বলেন, বাগদাদ তার প্রতিবেশীদের ব্যাপারে হস্তক্ষেপ করবে না। ইরাকের ভূখণ্ড তাদের জন্য ক্ষতিকর ঘাঁটি হিসেবে ব্যবহৃত হবে না, বিশেষ করে যেসব দেশ ইরাকের সার্বভৌমত্বকে সম্মান করে।

এ মাসে অনুষ্ঠিত ইরাকের সাধারণ নির্বাচনে সদরের দল স্যারুন মুভমেন্ট পার্লামেন্টের ৩২৯টি আসনের মধ্যে ৭৩টিতে জয় পেয়েছে। ৩৮টি আসন নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে সুন্নি স্পিকার মোহাম্মদ আল-হালবৌসির তাকাদ্দুম জোট। এবারের নির্বাচনে ইরান সমর্থিত ফাতাহ জোটের ভরাডুবি ঘটেছে। মাত্র ১৭টি আসন পেয়েছে তারা।

দৃশ্যত নতুন সরকার গঠনের জন্য একটি কোয়ালিশনের প্রয়োজন হবে। সেক্ষেত্রে এটি চূড়ান্ত করতে কিছুটা সময় লাগতে পারে। তবে মুক্তাদা আল সদর নিজের এখনই সরকারে নেতৃত্ব দেওয়ার সুযোগ নেই। কেননা, গত নির্বাচনে তিনি প্রার্থী ছিলেন না।

/এমপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম