ওমরাহ পালনের নিয়ম শিথিল করলো সৌদি আরব

বিদেশ ডেস্ক
২৬ অক্টোবর ২০২১, ২০:৫৪আপডেট : ২৬ অক্টোবর ২০২১, ২০:৫৮

ওমরাহ পালনে আগ্রহীদের বুকিং দিতে ১৪ দিন অপেক্ষা করার নিয়ম বাতিল করেছে সৌদি আরব। দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের কর্মকর্তার বরাতে আরব নিউজ এখবর জানিয়েছে।

সৌদি মন্ত্রণালয়ের পরিকল্পনা ও কৌশল বিভাগের প্রধান ড. আমর আল-মাদ্দাহ জানিয়েছেন, বিধিনিষেধ প্রত্যাহার করায় মসজিদুল হারামে ওমরাহ ও নামাজ পরিচালনার সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে।

তিনি বলেন, অগ্রগতির এই পর্যায়ে ওমরাহ পালনে আগ্রহীদের সংখ্যা বাড়ায় হজ ও ওমরাহ মন্ত্রণালয় এমন সিদ্ধান্ত নিয়েছে। ১৪ দিন অপেক্ষা করার শর্ত এখন আর প্রযোজ্য না। এতে সবাই সমান সুযোগ পাবেন।

গত ১৬ অক্টোবর সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেশজুড়ে বিধিনিষেধ শিথিলের ঘোষণা দেয়। মক্কার মসজিদুল হারাম এবং মদিনার মসজিদে নববীতে পূর্ণ ধারণক্ষমতা অনুযায়ী প্রার্থনা ফের শুরুর নির্দেশনাও দেওয়া হয়।

/জেজে/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক