সিরিয়া ও ইরাকে দু’বছর সামরিক মিশন বাড়ালো তুরস্ক

বিদেশ ডেস্ক
২৭ অক্টোবর ২০২১, ০৫:০৭আপডেট : ২৭ অক্টোবর ২০২১, ১৭:৪২

সিরিয়া ও ইরাকের উত্তরাঞ্চলে আন্তসীমান্ত অভিযান জোরদারে তুর্কি সামরিক বাহিনীর মিশন আরও দুই বছর বাড়ানোর অনুমোদন দিয়েছে দেশটির পার্লামেন্ট। ইরাক ও সিরিয়া ইস্যুতে মঙ্গলবার প্রথমবার সামরিক বাহিনীর সময়সীমা বাড়ালো দেশটি। তবে এই পদক্ষেপের বিপক্ষে অবস্থান নেয় রিপাবলিকান পিপলস পার্টি (সিএইচপি)।

সিরিয়া ও ইরাকে তুর্কি সেনাদের সময়সীমা বাড়ানোর প্রসঙ্গে পার্লামেন্টে এক ভাষণে সিএইচপির নেতা কামাল প্রেসিডেন্ট এরদোয়ানকে প্রশ্ন করেন, আপনি আমাদের এই বিষয়ে কিছু বলবেন না, অথচ আরও দুই বছরের সময় বাড়াতে ভোট দিতে বলেন। কিন্তু কেন?

ইরাকে তুর্কি বাহিনী মোতায়েনের বিরুদ্ধে ২০০৩ সালেও ভোট দিয়েছিল এই সিএইচপি পার্টি। কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায় এরদোয়ানকে সমর্থন করায় তুর্কি সেনা দেশটিতে অবস্থান নেয়।

আঙ্কারা যেসব গোষ্ঠীকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে আসছে, তাদের বিরুদ্ধে আন্তসীমান্ত অভিযান পরিচালনার জন্যই সময়সীমা বাড়ানোর অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার। তুর্কি সেনারা সিরিয়ার সবশেষ বিদ্রোহী উত্তরাঞ্চলে অবস্থান করছে। এছাড়া ইরাকে তুরস্কের বাহিনী আছে।

/এলকে/এমওএফ/
সম্পর্কিত
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
ঢাকায় আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান
ইরাকি বন্দরের কাছে পণ্যবাহী জাহাজে হামলা
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের