ইয়েমেনে মসজিদ-মাদ্রাসায় হুথিদের হামলায় বহু হতাহত

বিদেশ ডেস্ক
০১ নভেম্বর ২০২১, ১৬:৪০আপডেট : ০১ নভেম্বর ২০২১, ১৬:৪০

ইয়েমেনের সশস্ত্র হুথি বিদ্রোহীদের ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে নারী ও শিশুসহ ২৯ জন হতাহত হয়েছেন। একটি মসজিদে অন্য ক্ষেপণাস্ত্রটি মাদ্রাসায় আঘাত হানে। ইয়েমেনের তথ্যমন্ত্রীর বরাতে খবর প্রকাশ করেছে সংবাদমাধ্যম আল-জাজিরা।

সোমবার এক টুইট বার্তায় তথ্যমন্ত্রী মুয়াম্মার আল-ইরিয়ানি দাবি করেন, রবিবার মারিব প্রদেশের দুই জায়গা ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। যদিও এই হামলার বিষয়ে ইরান সমর্থিত হুথি গোষ্ঠী দায় স্বীকার করেনি।

গত অক্টোবরে হুথি বিদ্রোহীরা দাবি করে, তারা সাবওয়া এবং মারিব প্রদেশ দখলে নিতে সক্ষম হয়েছে।

ইয়েমেনে ২০১৫ সাল থেকেই হুথি বিদ্রোহী গোষ্ঠী এবং সৌদি নেতৃত্বধীন জোটের সঙ্গে লড়াই চলছে। ২০১৫ সালের মার্চে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে ‘অপারেশন ডিসাইসিভ স্টর্ম’ নামে সামরিক অভিযান পরিচালনা শুরু করে সৌদি আরব ও তার মিত্র দেশগুলো। তারপর থেকে এ যুদ্ধে এখন পর্যন্ত প্রায় ১০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। কয়েক লাখ মানুষ ঘরছাড়া হয়েছে। পুরো ইয়েমেন দুর্ভিক্ষের মুখে রয়েছে।

/এলকে/
সম্পর্কিত
কেশম দ্বীপে মার্কিন ‘আত্মরক্ষামূলক’ হামলা, ইরানের নিশানায় কুয়েত-বাহরাইন
ইরানের জলসীমায় মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি আইআরজিসির
মরুভূমিতে পরমাণু ঘাঁটির কাছে বিশাল ক্ষেপণাস্ত্র নেটওয়ার্ক গড়ছে চীন
সর্বশেষ খবর
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান