ইরানের পদক্ষেপ নিয়ে উদ্বেগ মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর

বিদেশ ডেস্ক
০৯ নভেম্বর ২০২১, ১৫:৩৪আপডেট : ০৯ নভেম্বর ২০২১, ১৫:৩৪

মধ্যপ্রাচ্যে ইরানের ‘অস্থিতিশীলতা সৃষ্টিকারী’ পদক্ষেপ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। সোমবার ওয়াশিংটন সফররত মিসরের পররাষ্ট্রমন্ত্রী সামেহ শুকরির সঙ্গে সাক্ষাৎকালে নিজ দেশের এমন উদ্বেগের কথা জানান তিনি।

অ্যান্টনি ব্লিঙ্কেন বলেন, ‘যুক্তরাষ্ট্র ও মিসর এ অঞ্চলে ইরানের অস্থিতিশীলতা সৃষ্টিকারী ভূমিকা ও প্রভাব বিস্তারের প্রচেষ্টার ব্যাপারে গভীরভাবে উদ্বিগ্ন।’

সাক্ষাতে মিসরের পররাষ্ট্রমন্ত্রী সামেহ শুকরি যুক্তরাষ্ট্রের সঙ্গে তার দেশের সম্পর্ক শক্তিশালী করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন।

মিসরীয় পররাষ্ট্রমন্ত্রী তার দেশের একটি উচ্চপদস্থ প্রতিনিধি দল নিয়ে বর্তমানে ওয়াশিংটন সফর করছেন। তার এই সফরে দুই দেশের ‘কৌশলগত সহযোগিতার’ বিষয়ে আলোচনার কথা রয়েছে। সূত্র: পার্স টুডে।

/এমপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম