মার্কিন ড্রোনের গতিরোধ করার দাবি ইরানের

বিদেশ ডেস্ক
০৯ নভেম্বর ২০২১, ১৬:৩৭আপডেট : ০৯ নভেম্বর ২০২১, ১৯:০৯

আরব সাগরে দুই মার্কিন ড্রোনের গতিরোধ করার দাবি করেছে ইরান। মঙ্গলবার আরব সাগরে ইরানের আকাশসীমায় এ  ঘটনা ঘটে বলে দাবি করেছে দেশটি। ইরানের রাষ্ট্রীয় মিডিয়ার বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।

প্রতিবেদনে বলা হয়, আরকিউ৪ এবং এমকিউ-৯ ড্রোনগুলো ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার আওতায় ঢুকে পড়লে সেগুলোর গতিরোধ করা হয়।

ওই ড্রোনগুলোকে সতর্ক করে দেওয়া হয়েছে বলেও দাবি করেছে তেহরান। তারা বলছে, ড্রোন দুটি ইরানের বার্ষিক সামরিক মহড়া সম্পর্কে তথ্য সংগ্রহ করতে চেয়েছিল।

ইরানের এমন দাবির বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য পাওয়া যায়নি। তবে এর আগের দিন সোমবার মধ্যপ্রাচ্যে ইরানের ‘অস্থিতিশীলতা সৃষ্টিকারী’ পদক্ষেপ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। এদিন ওয়াশিংটন সফররত মিসরের পররাষ্ট্রমন্ত্রী সামেহ শুকরির সঙ্গে সাক্ষাৎকালে নিজ দেশের এমন উদ্বেগের কথা জানান তিনি।

অ্যান্টনি ব্লিঙ্কেন বলেন, ‘যুক্তরাষ্ট্র ও মিসর এ অঞ্চলে ইরানের অস্থিতিশীলতা সৃষ্টিকারী ভূমিকা ও প্রভাব বিস্তারের প্রচেষ্টার ব্যাপারে গভীরভাবে উদ্বিগ্ন।’ সূত্র: আনাদোলু এজেন্সি, পার্স টুডে।

/এমপি/এমওএফ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম