তুরস্কে গ্রেফতার দম্পতি গুপ্তচর নয়: দাবি ইসরায়েলি প্রধানমন্ত্রীর

বিদেশ ডেস্ক
১৪ নভেম্বর ২০২১, ১৬:৫৮আপডেট : ১৪ নভেম্বর ২০২১, ১৬:৫৮

তুরস্কে গ্রেফতার ইসরায়েলি দম্পতি গুপ্তচর নয় বলে দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। গুপ্তচরবৃত্তির দায়ে অভিযুক্ত ওই দম্পতিকে দেশে ফেরানোর জন্য সরকার কাজ করে যাচ্ছে বলেও জানিয়েছেন তিনি। রবিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

এক বিবৃতিতে নাফতালি বেনেট জানান, তিনি আটক দুই ইসরায়েলি নাগরিকের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন। এ সময় আটককৃতদের দেশে ফেরানোর ব্যাপারে সরকারের প্রচেষ্টার বিষয়ে তাদের অবহিত করেছেন তিনি।

নাফতালি বেনেটের দাবি, ওই ব্যক্তিরা ইসরায়েলের কোনও এজেন্সির হয়ে কাজ করছে না।

তিনি বলেন, সরকারের উচ্চ পর্যায়ে বিষয়টি নিয়ে কাজ চলছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের নেতৃত্বে অবিলম্বে একটি সমাধান খুঁজে বের করার লক্ষ্যে জোরালো প্রচেষ্টা চালানো হবে।

তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ানের বাড়ির ছবি তোলার পর গুপ্তচরবৃত্তির অভিযোগে ওই ইসরায়েলি দম্পতিকে আটক করা হয়। গত শুক্রবার ইস্তাম্বুলের কামলিকা টাওয়ার থেকে তারা বাড়িটির ছবি তুলেছিলেন। ওই টাওয়ারের রেস্টুরেন্ট সেকশনের একজন কর্মচারী ঘটনাটি দেখতে পান। পরে খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাদের আটক করে পুলিশ। ওই দম্পতির সঙ্গে থাকা এক তুর্কি নাগরিককেও আটক করা হয়েছে। তার বিরুদ্ধে রাজনৈতিক ও সামরিক গুপ্তচরবৃত্তির অভিযোগ আনা হয়েছে।

/এমপি/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম