দখলকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী

বিদেশ ডেস্ক
১৬ নভেম্বর ২০২১, ১৯:৪৩আপডেট : ১৬ নভেম্বর ২০২১, ১৯:৪৩

দখলকৃত পশ্চিম তীরের উত্তরাঞ্চলীয় শহর তুবাসে ২৬ বছরের এক ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনি চিকিৎসকরা জানিয়েছেন, মঙ্গলবার ভোরে এক অভিযানের সময় এই গুলি চালানো হয়।

নিহত ব্যক্তির নাম সাদ্দাম হুসেইন বানি ওদেহ। তিনি তাম্মুন গ্রামের বাসিন্দা। গ্রামটি তাবুস শহর থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, তাবুস শহরের প্রবেশ পথে ইসরায়েলি বাহিনী গুলি চালালে ওই ব্যক্তির কাঁধ, বুক ও বাম ফুসফুসে বিদ্ধ হয়। কাছের একটি হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।

ফিলিস্তিনি বার্তা সংস্থা মান জানিয়েছে, পশ্চিম তীরে বৃহত্তর অভিযানের অংশ হিসেবে ইসরায়েলি বাহিনী তাবুস শহরে রাতভর অভিযান চালালে বাধা দেয় শহরের বাসিন্দারা। অভিযানের সময় অন্তত দুই ব্যক্তিকে তাদের বাড়ি থেকে গ্রেফতার করেছে ইসরায়েলি বাহিনী। এছাড়াও বিভিন্ন এলাকা থেকে আরও আট ফিলিস্তিনিকে আটক করা হয়েছে।

পশ্চিম তীরে ইসরায়েল নতুন করে তিন হাজার ইহুদি বসতি নির্মাণের ঘোষণা দেওয়ার কয়েক দিনের মধ্যে ওই অভিযান চালানো হয়। বিশ্ব জুড়ে ওই অবৈধ নির্মাণের কঠোর সমালোচনা চলছে। তারপরেও বসতি নির্মাণে অনড় ইসরায়েল।

/জেজে/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের