এরদোয়ানের বাড়ির ছবি তোলা ইসরায়েলি যুগলকে মুক্তি দিয়েছে তুরস্ক

বিদেশ ডেস্ক
১৮ নভেম্বর ২০২১, ১৬:২৫আপডেট : ১৮ নভেম্বর ২০২১, ১৭:৫৪

গুপ্তচরবৃত্তির অভিযোগে তুরস্কে এক সপ্তাহেরও বেশি সময় আটক থাকা ইসরায়েলি যুগল মুক্তি পেয়েছেন। নতুন উদ্বোধন হওয়া ইস্তানবুলের সর্বোচ্চ ভবন ক্যামলিকা টাওয়ার পরিদর্শনের পর আটক হন ইসরায়েলি যুগল মোর্ডি ও নাটালি ওনকিন। বৃহস্পতিবার মুক্তি পেয়েছেন তারা।

তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেব এরদোয়ানের বাসভবনের ছবি তোলায় ওই যুগলকে ‘রাজনৈতিক ও সামরিক গুপ্তচরবৃত্তিতে’ অভিযুক্ত করে ইস্তানবুলের একটি আদালত। খবরে বলা হয়েছে, টাওয়ারের রেস্টুরেন্ট থেকে ওই যুগলকে বাসভবনের ছবি তুলতে দেখে এক কর্মী পুলিশকে খবর দেয়।

ওই যুগলের সঙ্গে থাকা তুরস্কের এক নাগরিককেও গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধেও রাজনৈতিক ও সামরিক গুপ্তচরবৃত্তির অভিযোগ আনা হয়।

মোর্ডি ও নাটালি ওনকিন তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ইয়াইর লাপিদ জোর দিয়ে বলেছেন, ওই যুগল কোনও গোয়েন্দা সংস্থায় কর্মরত নয়।

ইসরায়েলি প্রধানমন্ত্রী নাফতালি বেন্নেতের কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘তুরস্কের সঙ্গে যৌথ উদ্যোগের পর মোর্ডি ও নাটালি ওনকিন কারাগার থেকে মুক্তি পেয়েছেন। তারা ইসরায়েলে নিজেদের বাড়ির পথে রয়েছেন।’

ইসরায়েলের সরকারি টেলিভিশনে প্রচারিত ফুটেজে দেখা গেছে, ওই যুগল ইসরায়েলি শহর মোদিনে পৌঁছানোর পর তাদের স্বাগত জানায় স্বজন ও সমর্থকেরা। ইসরায়েলি প্রধানমন্ত্রী নাফতালি বেন্নেত বলেছেন, তিনি এবং পররাষ্ট্রমন্ত্রী লাপিদ ওই যুগলকে মুক্তি দেওয়ায় তুরস্কের প্রেসিডেন্ট এবং তার সরকারকে ধন্যবাদ জানিয়েছেন।

২০১৮ সালে গাজায় ফিলিস্তিনি বিক্ষোভকারীদের হত্যার বিষয় নিয়ে রাষ্ট্রদূত প্রত্যাহার করে নেওয়ার পর থেকেই তুরস্ক ও ইসরায়েলের সম্পর্কের অবনতি চলছে।

/জেজে/এমওএফ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম