ওমরাহ পালনে বিদেশিদের বয়সসীমা বেঁধে দিলো সৌদি

বিদেশ ডেস্ক
১৯ নভেম্বর ২০২১, ২২:২৪আপডেট : ২৯ ডিসেম্বর ২০২১, ১৯:৩৪

পবিত্র ওমরাহ হজ পালনে বিদেশি নাগরিকদের জন্য নতুন সিদ্ধান্ত ঘোষণা করেছে সৌদি আরব। ১৮ থেকে ৫০ বছর বয়সী বিদেশি নাগরিকরা ওমরাহ পালন করতে পারবেন। শুক্রবার গালফ নিউজের প্রতিবেদনে এমন তথ্য জানা গেছে।

সৌদি সরকার কর্তৃক স্বীকৃত কোভিডের দুই ডোজ টিকা নিয়েই দেশটিতে প্রবেশ করতে পারবেন বিদেশিরা। টিকা নেওয়ার সনদপত্রও থাকতে হবে। এসব তথ্য প্রমাণ জমা দিয়ে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি প্ল্যাটফর্মের মাধ্যমে ইলেক্ট্রিক এন্ট্রি ভিসা নিতে হবে বিদেশিদের।

এদিকে বিদেশিদের সহায়তার জন্য সম্প্রতি ইতমারনা ও তাওয়াক্কালনা নামে দুটি স্বাস্থ্য অ্যাপ চালু করেছে সরকার। এতে বিদেশিরা সেবা পাচ্ছেন। ওমরাহ পালনে সৌদি নাগরিকদেরও এই প্রক্রিয়া অনুসরণ করতে হবে। আর পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নতুন নিয়ম বহাল থাকবে বলেও জানানো হয়েছে।

দেশটিতে করোনার সংক্রমণ কমে আসায় বিধিনিষেধে শিথিলতা আনছে সৌদি সরকার। বিদেশিদের ওপর ওমরাহ হজ পালনে কড়াকড়ি তুলে নেওয়া হয়েছে। এছাড়া মুসল্লিরা মাস্ক পড়ে মক্কা ও মদিনার মসজিদে সামজিক দূরত্বের ব্যবধান কমিয়ে আগের মতো নামাজ আদায় করতে পারছেন।

সূত্র : গালফ নিউজ

/এলকে/
সম্পর্কিত
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
হজ পালন শেষে দেশে ফিরেছেন ১৭ হাজার ৬৮৯ হাজি, মৃত্যু ৪২
কুয়েতে ইরানি হামলার নিন্দা সৌদি আরবের
সর্বশেষ খবর
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের