‘যুক্তরাষ্ট্রকে ৬ বার চপেটাঘাত করা হয়েছে’

বিদেশ ডেস্ক
২১ নভেম্বর ২০২১, ২২:১০আপডেট : ২১ নভেম্বর ২০২১, ২২:১০

পারস্য উপসাগরে গত ১৮ মাসে বিভিন্ন সংঘাতে যুক্তরাষ্ট্রকে এ পর্যন্ত ছয় বার চপেঘাত করেছে ইরানের সেনাবাহিনী। এমন মন্তব্য করেছেন ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)-র নৌ ইউনিটের প্রধান রিয়ার অ্যাডমিরাল আলী রেজা তাংসিরি।

তেহরানে অবস্থিত সাবেক মার্কিন দূতাবাস কার্যালয়ে স্বেচ্ছাসেবী বাহিনী বাসিজের একদল শিক্ষার্থীর সামনে দেওয়া ভাষণে এ নিয়ে কথা বলেন আলী রেজা তাংসিরি। নিজের ভাষণে তিনি মূলত কুদস ফোর্সের প্রভাবশালী কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানি নিহত হওয়ার পর পারস্য উপসাগরে সংঘটিত পরবর্তী ঘটনাবলীর দিকে ইঙ্গিত করেন।

আলী রেজা তাংসিরি বলেন, ‘ইরানের যুবকদের পারস্য উপসাগরের গুরত্ব সম্পর্কে জানা উচিত। বাস্তবতা হচ্ছে কৌশলগতভাবে আমাদের দেশের ভৌগোলিক গুরুত্ব অনেক বেশি।’

তিনি বলেন, এই গুরত্বের কারণেই আমরা গত ১৮ মাসে বিভিন্ন সংঘাতে মার্কিনীদের ছয় বার চপেটাঘাত করতে সক্ষম হয়েছি। এগুলোর বেশিরভাগই এখনও সংবাদমাধ্যমগুলোতে প্রকাশিত হয়নি।

আইআরজিসি'র নৌ ইউনিটের মাধ্যমে গত মাসে ওমান সাগরে ইরানি তেল চুরির মার্কিন চেষ্টা রুখে দেয়ার ঘটনাকে সর্বশেষ চপেটাঘাত হিসেবে উল্লেখ করেন অ্যাডমিরাল তাংসিরি। সে সময় রফতানির জন্য একটি জাহাজে করে ইরানি তেল নিয়ে যাওয়া হচ্ছিল। এ সময় মার্কিন বাহিনী এটির গতিরোধ করে এবং জাহাজ থেকে ইরানি তেল খালাস করে অন্য আরেকটি জাহাজে ভরে তা অন্যত্র নিয়ে যাওয়ার চেষ্টা চালায়। তবে তাদের সেই চেষ্টা নস্যাৎ করে দেওয়ার দাবি করে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী। সূত্র: পার্স টুডে।

/এমপি/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি