ইরানের হয়ে গুপ্তচরবৃত্তিতে অভিযুক্ত ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর বাড়ির ক্লিনার

বিদেশ ডেস্ক
২২ নভেম্বর ২০২১, ০৫:৩৯আপডেট : ২২ নভেম্বর ২০২১, ০৫:৩৯

প্রতিরক্ষামন্ত্রী বেনি গান্তজের বাড়িতে ক্লিনারের কাজ করা এক ব্যক্তিকে গুপ্তচরবৃত্তিতে অভিযুক্ত করেছে ইসরায়েল। ওই ব্যক্তি মাত্র সাত হাজার ডলারের জন্য ইরান-সংশ্লিষ্ট একজনের হয়ে কাজ করেছেন বলে জানিয়েছে ইসরায়েলের একটি আদালত।

অভিযুক্ত ওই কর্মীর নাম ওমরি গোরেন। তিনি বেনি গান্তজের বাড়িতে ক্লিনার হিসেবে ২০১৮ সাল থেকে কাজ করছেন। ওই সময়ে বেনি গান্তজ ইসরায়েলি সেনা প্রধান ছিলেন। গুপ্তচরবৃত্তির অভিযোগ প্রমাণিত হলে দশ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে তার।

ইসরায়েলের নিরাপত্তা সংস্থা শিন বেত এক বিবৃতিতে বলেছে, ওই কর্মী সামাজিক যোগাযোগমাধ্যমে অজ্ঞাত একজনের সঙ্গে যোগাযোগ করেছিলেন। তিনি গান্তজের বাড়ির একাধিক ছবি তার কাছে পাঠিয়েছিলেন। ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর বাড়িতে থাকার প্রমাণ হিসেবে ওই কর্মী এসব ছবি পাঠান এবং প্রতিরক্ষামন্ত্রীর কম্পিউটারে ম্যালওয়ার ইনস্টল করারও প্রস্তাব দেন।

তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে কয়েক বছর ধরে ইরান ও ইসরায়েলের মধ্যে তুমুল উত্তেজনা চলছে। সামরিক তৎপরতায় ব্যবহারের জন্য ইরান এই কর্মসূচি চালাচ্ছে এবং আঞ্চলিক শত্রুদের সমর্থন দিচ্ছে বলে অভিযোগ ইসরায়েলের।

/জেজে/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
সর্বশেষ খবর
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী