ইসরায়েলের সঙ্গে পানি-বিদ্যুৎ চুক্তির বিরোধিতায় জর্ডানে বিক্ষোভ

বিদেশ ডেস্ক
২৭ নভেম্বর ২০২১, ২১:৪১আপডেট : ২৭ নভেম্বর ২০২১, ২১:৪১

জর্ডানের রাজধানীতে কয়েক হাজার বিক্ষোভকারী ইসরায়েলের সঙ্গে পানির বিনিময়ে বিদ্যুৎ চুক্তির প্রতিবাদ জানিয়েছেন। চুক্তিটি বাস্তবায়ন হলে ২৭ বছর আগে ইসরায়েল-জর্ডান শান্তিচুক্তির পর বৃহত্তম সহযোগিতা প্রকল্প হবে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন অনুসারে, চুক্তির আওতায় ইসরায়েলের কাছ থেকে ২ কোটি ঘন মিটার লবনমুক্ত পানি পাবে। বিনিময়ে সংযুক্ত আরব আমিরাতের অর্থায়নে সৌর বিদ্যুৎ প্রকল্প থেকে ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ ইসরায়েলকে দেবে জর্ডান।

শুক্রবার চুক্তির বিরোধিতায় বিক্ষোভ করেছেন জর্ডানিরা। তারা বলছেন, ফিলিস্তিনি ভূখণ্ড দখল করা অবস্থায় এই চুক্তি ইসরায়েলের সঙ্গে জর্ডানের সম্পর্ক স্বাভাবিক করবে। বিরোধিরা সতর্ক করে বলছেন, এই চুক্তির ফলে জর্ডানকে প্রতিবেশীর ওপর নির্ভরশীল হতে বাধ্য করবে।

নাসরিন নামের এক বিক্ষোভকারী বলেন, আমাদের বেঁচে থাকার অধিকার আছে, ফিলিস্তিনিদেরও বেঁচে থাকার অধিকার আছে। আমরা জর্ডানিরা ফিলিস্তিনিদের সমর্থন করি এবং আমরা জর্ডান নিয়ে ভাবি। এজন্যই আজ আমরা এখানে।

ইসরায়েলের সঙ্গে পানি-বিদ্যুৎ চুক্তির বিরোধিতায় জর্ডানে বিক্ষোভ

সোমবার কাতারের রাজধানী দোহাতে প্রকল্পটির ‘ডিক্লারেশন অব ইনটেন্ট’ স্বাক্ষরিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন জর্ডানের পানিমন্ত্রী, ইসরায়েলের জ্বালানিমন্ত্রী, যুক্তরাষ্ট্রের জলবায়ু বিষয়ক দূত জন কেরি ও সংযুক্ত আরব আমিরাতের জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী।

মঙ্গলবার জর্ডানের পুলিশ বিশ্ববিদ্যালয়ের ১৬ শিক্ষার্থীকে গ্রেফতার করেছে। তারা চুক্তির বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদ করছিলেন। এমন অভিযোগ করেছেন গ্রেফতার হওয়া এক শিক্ষার্থীর দুই ভাই।

ইসরায়েলকে ইঙ্গিত করে জর্ডানের পার্লামেন্ট সদস্য সালেহ আল-আরমৌতি বলেন, আমরা দখলদারদের বিশ্বাস করি না। যদি দখলদার ইসরায়েল কোনও চুক্তি করে তাহলে সাধারণত তারা তা করে না।

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম