ইরান সফরে যাচ্ছেন আমিরাতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা

বিদেশ ডেস্ক 
০৫ ডিসেম্বর ২০২১, ১৭:৪৩আপডেট : ০৫ ডিসেম্বর ২০২১, ১৭:৪৩

ইরান সফরে যাচ্ছেন সংযুক্ত আরব আমিরাতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শেখ তাহনুন বিন জায়েদ আল নাহিয়ান। দ্বিপাক্ষিক সম্পর্ক সম্প্রসারণ নিয়ে আলোচনা করতে সোমবার তার এ সফরে যাওয়ার কথা রয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

শেখ তাহনুন আবুধাবির যুবরাজ এবং সংযুক্ত আরব আমিরাতের ডি ফ্যাক্টো শাসক মোহাম্মদ বিন জায়েদের ভাই। তবে তার এই সফর সম্পর্কে সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য পাওয়া যায়নি।

জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্বের পাশাপাশি রাষ্ট্রীয় বিনিয়োগকারী প্রতিষ্ঠান এডিকিউ-এর চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন শেখ তাহনুন।

ইরানের নুর নিউজ জানিয়েছে, সফরে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল (এসএনএসসি)-এর সেক্রেটারি আলি শামখানি এবং অন্যান্য ইরানি কর্মকর্তাদের সঙ্গে তার সাক্ষাতের কর্মসূচি রয়েছে।

২০১৯ সালে উপসাগরীয় অঞ্চলের পানিসীমার কাছে ট্যাংকারে হামলা এবং সৌদি জ্বালানি অবকাঠামোতে হামলার পর ইরানের সঙ্গে সম্পৃক্ত হতে শুরু করে সংযুক্ত আরব আমিরাত। গত এপ্রিলে সৌদি আরবও তেহরানের সঙ্গে সরাসরি আলোচনা শুরু করে।

সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের কূটনৈতিক উপদেষ্টা আনোয়ার গারগাশ গত মাসে বলেছিলেন, তার দেশ কূটনীতির প্রতি নীতিগত সমর্থনের অংশ হিসেবে এবং সংঘাত থেকে দূরে থাকতে ইরানের সঙ্গে উত্তেজনা কমাতে পদক্ষেপ নিচ্ছে। 

/এমপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম